বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
যৌন নির্যাতন অভিযোগ: ম্যানচেস্টার পুলিশি তদন্তে পাকিস্তানি রাজনীতিক আন্তর্জাতিক কফি ব্র্যান্ডের তালিকায় যুক্ত হচ্ছে ক্যাফে আমাজন বাংলাদেশ কুলাউড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জৈন্তাপুরে আলোচনা সভা গণঅভ্যুত্থান দিবসে শাল্লায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা জগন্নাথপুর-শান্তিগঞ্জ আর কখনো অবহেলিত থাকবে না: এমপি কয়সর বিয়ানীবাজার সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত জামালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যুব জমিয়তের দোয়া মাহফিল দিরাইয়ে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ছাতকে আলোচনা সভা
advertisement
সিলেট বিভাগ

সভাপতি রিপন, সেক্রেটারি অমল

বালাগঞ্জ উপজেলা পূজা পরিষদের সম্মেলন সম্পন্ন

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। সম্মেলনে কাউন্সিলরদের সরাসরি ভোটে রিপন কান্ত দাস সভাপতি এবং অমল দাস আপন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) বালাগঞ্জ উপজেলা সদরের শ্রী শ্রী মদন মোহন জিউ আশ্রমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনের প্রথম অধিবেশনে আহ্বায়ক কমিটির আহ্বায়ক লাল মোহন দাস নান্টুর সভাপতিত্বে এবং সদস্য সচিব অমল দাস আপনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রঞ্জন ঘোষ বলেন, “সকল বেদখল দেবোত্তর সম্পত্তি উদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। প্রয়োজনে স্টিয়ারিং কমিটি গঠন করে বেদখলকৃত দেবোত্তর ভূমি দখলমুক্ত করতে হবে।” তিনি আরও বলেন, নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে সংগঠন আরও শক্তিশালী হবে।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকার দীপক কুমার দাস, রজত কান্তি চক্রবর্তী, রজত চন্দ্র দাস ভুলন, রঙ্গেশ কুমার দাস, পাপ্পু বহ্নি, বিজন দেবনাথ, শিপন পাল, ডা. পবিত্র রঞ্জন বনিক, শান্তিব্রত চৌধুরী, বিজন কুমার ধর ও প্রভাত চন্দ্র রায়সহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

স্বাগত বক্তব্য দেন আহ্বায়ক কমিটির সদস্য সচিব অমল দাস আপন। এছাড়াও বিভিন্ন ইউনিয়নের সভাপতি-সম্পাদক, আহ্বায়ক কমিটির সদস্য এবং বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী ব্যক্তি সম্মেলনে অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও পূজা উদযাপন পরিষদের পতাকা উত্তোলন করা হয়। পরে প্রয়াতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও প্রার্থনা অনুষ্ঠিত হয়। গীতা পাঠ করেন সন্তোষ দাস। এ সময় অতিথিদের ফুলেল শুভেচ্ছা ও উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে জেলা পূজা পরিষদের সদস্য ও বালাগঞ্জ উপজেলা শাখার সাবেক সভাপতি রজত চন্দ্র দাস ভুলনের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ।

সভাপতি পদে রঙ্গেশ কুমার দাস ও রিপন কান্ত দাস এবং সাধারণ সম্পাদক পদে বিলাস দাস ও অমল দাস আপনের নাম প্রস্তাব করা হয়। আলোচনা সত্ত্বেও সমঝোতা না হওয়ায় কাউন্সিলরদের সরাসরি ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটে রিপন কান্ত দাস সভাপতি এবং অমল দাস আপন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

পরে জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন। সফল ও সুষ্ঠুভাবে সম্মেলন সম্পন্ন হওয়ায় আহ্বায়ক কমিটি, ইউনিয়ন কমিটি এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

এই সম্পর্কিত আরো

যৌন নির্যাতন অভিযোগ: ম্যানচেস্টার পুলিশি তদন্তে পাকিস্তানি রাজনীতিক

আন্তর্জাতিক কফি ব্র্যান্ডের তালিকায় যুক্ত হচ্ছে ক্যাফে আমাজন বাংলাদেশ

কুলাউড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জৈন্তাপুরে আলোচনা সভা

গণঅভ্যুত্থান দিবসে শাল্লায় জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা

জগন্নাথপুর-শান্তিগঞ্জ আর কখনো অবহেলিত থাকবে না: এমপি কয়সর

বিয়ানীবাজার সরকারি কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপিত

জামালগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে যুব জমিয়তের দোয়া মাহফিল

দিরাইয়ে জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দিল উপজেলা প্রশাসন

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ছাতকে আলোচনা সভা