সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

ছাতকে "পার্টনার কংগ্রেস-২০২৬-এর দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

ছাতকে কৃষির আধুনিকায়ন, পুষ্টি নিরাপত্তা এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নকে কেন্দ্র করে "পার্টনার কংগ্রেস-২০২৬" অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার  (১৭ জুন) সকাল থেকে কৃষি মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কংগ্রেসের আয়োজন করা হয়। ২০২৫-২৬ অর্থবছরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ছাতক উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহি উদ্দিন'র সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক, ড.মোহাম্মদ মোশাররফ হোসেন। 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  অতিরিক্ত পরিচালক বলেন টেকসই কৃষি ব্যবস্থা নিশ্চিত করতে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বাড়াতে হবে। পাশাপাশি পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ ও নিরাপদ খাদ্য উৎপাদনের লক্ষ্যে বসতবাড়ির আঙিনায় বিষমুক্ত শাক-সবজি চাষ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তারা। 

এসময় অনুষ্ঠানে আগত বক্তারা বলেন, কৃষিকে লাভজনক ও বাণিজ্যিক খাতে রূপান্তর করতে আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার বৃদ্ধি অপরিহার্য। পার্টনার প্রকল্পের বিভিন্ন কার্যক্রম কৃষকদের আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষিচর্চায় উদ্বুদ্ধ করবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। 

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রগতিশীল কৃষক, কৃষাণী, কৃষি কর্মকর্তা ও উপসহকারী কৃষি কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সভায় বক্তব্য রাখেন সমবায় কর্মকর্তা কাজী মহসিন, সুনামগঞ্জ জেলা বিএনপি নেতা আব্দুর রহমান। 

সভায় স্বাগত বক্তব্য রাখেন, ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তৌফিক হোসেন খান। এসময় উপস্থিত কৃষকরা তাদের বক্তব্যে প্রশিক্ষনে তাদের অর্জন ও মাঠের অভিজ্ঞতা এবং সফলতার কথা তুলে ধরেন। 

সভায় উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো.সোহরাব উদ্দিন, উপ-সহকারী কর্মকর্তা এনামুল ইসলাম পারভেজ,  আশরাফুল হক, মিল্লাত হোসেন, সোয়েব আহমদ, জসিম উদ্দিন দূর্জয়, বিদ্যুৎ তালুকদার, মাশরুফ আহমদ, আনিসুর রহমান, জহিরুল ইসলাম, ছাদেক আহমদ, লায়েক উদ্দিন, ফাতেমাতুজ জহুরা, হাজেরা বেগম, চন্দন কুমার প্রমূখ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন,  উপজেলা জামে মসজিদের ইমাম মাওলানা আমিন উদ্দিন। সভার শুরুতে পার্টনার কংগ্রেসের স্টল পরিদর্শন করেন প্রধান অতিথি।

এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম

এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর