শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
জামালগঞ্জে বসতবাড়িতে দেশীয় অস্ত্রে হামলা, গলায় বিদ্ধ সুলফি; আহত ৫ মৌলভীবাজারে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত আজ কিংবদন্তি শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী ৮০ লাখ টন কয়লার দরপত্র: নথি যাচাই ও মূল্যায়ন নিয়ে অভিযোগ বাংলা বিভাগ নিয়ে সহকর্মীদের প্রশ্ন, অধ্যাপক সাদেকের উত্তর ‘কেন যাবে না?’ মাদকমুক্ত সমাজ গড়তে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতার তাগিদ কুষ্টিয়ায় নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১ উজানীগাঁও গ্রামে মতবিনিময় সভা করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শিপন
advertisement
সিলেট বিভাগ

সীমান্তে পুশইন ও হত্যা-নির্যাতনের প্রতিবাদে কানাইঘাটে খেলাফত মজলিসের বিক্ষোভ

ভারত কর্তৃক বাংলাদেশে পুশইন, সীমান্ত হত্যা ও নির্যাতনের প্রতিবাদে সিলেটের কানাইঘাটে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে খেলাফত মজলিস।

মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলা ও পৌর খেলাফত মজলিসের উদ্যোগে কানাইঘাট বাজারে এ কর্মসূচি পালন করা হয়। পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলটি উত্তর বাজার থেকে শুরু হয়ে ত্রিমুখী পয়েন্ট প্রদক্ষিণ করে পূর্ব বাজারে গিয়ে পথসভায় মিলিত হয়।

পথসভায় উপজেলা খেলাফত মজলিসের সভাপতি আমানুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আমিমুল এহসান শামীমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক ও জামেয়া দারুল ফালাহ’র প্রিন্সিপাল সিব্বির আহমদ।

এ সময় বক্তব্য রাখেন পৌর খেলাফত মজলিসের সভাপতি আব্দুর রহমান, সহ-সভাপতি হাফিজ ইসলাম উদ্দিন, উপজেলা খেলাফত মজলিসের সহ-সাধারণ সম্পাদক ও সিলেট-৫ আসনের সংসদ সদস্যের একান্ত সহকারী হাবিবুল্লাহ মিসবাহ এবং পৌর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদসহ উপজেলা ও পৌর খেলাফত মজলিসের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

বক্তারা সীমান্ত হত্যা ও নির্যাতনের তীব্র প্রতিবাদ জানিয়ে বলেন, ভারত কর্তৃক বাংলাদেশে পুশইন অবিলম্বে বন্ধ করতে হবে। তারা দেশের সীমান্ত সুরক্ষায় বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) ভূমিকার প্রশংসা করে বলেন, খেলাফত মজলিসসহ দেশের সর্বস্তরের মানুষ সীমান্ত রক্ষায় বিজিবির পাশে রয়েছে।

সভা থেকে সীমান্তে শান্তি, নিরাপত্তা ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানানো হয়।

এই সম্পর্কিত আরো

জামালগঞ্জে বসতবাড়িতে দেশীয় অস্ত্রে হামলা, গলায় বিদ্ধ সুলফি; আহত ৫

মৌলভীবাজারে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

আজ কিংবদন্তি শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী

৮০ লাখ টন কয়লার দরপত্র: নথি যাচাই ও মূল্যায়ন নিয়ে অভিযোগ

বাংলা বিভাগ নিয়ে সহকর্মীদের প্রশ্ন, অধ্যাপক সাদেকের উত্তর ‘কেন যাবে না?’

মাদকমুক্ত সমাজ গড়তে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতার তাগিদ

কুষ্টিয়ায় নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা

পাঁচ-সাত দিনের মধ্যে গ্যাস সমস্যা স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

কানাইঘাটে বিজিবি এ্যাসল্ট মামলায় গ্রেফতার-১

উজানীগাঁও গ্রামে মতবিনিময় সভা করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শিপন