সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি নজরুল ৪ ও স্ত্রী ১ দিনের রিমান্ডে ‘বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান’ চুনারুঘাটে যত্রতত্র পার্কিং ও ড্রেন দখলে জরিমানা তাহিরপুরে নৌপথে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার জামালগঞ্জে বিআইডব্লিউটিএর অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে মানববন্ধন মৌলভীবাজারে পৃথক অভিযানে ৩৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ রাজনগরে হত্যা মামলায় ৩ আসামি বাদ, অর্থ লেনদেনের অভিযোগ
advertisement
সিলেট বিভাগ

জৈন্তাপুরে পুলিশের অভিযানে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার, মাদক কারবারি পলাতক

জৈন্তাপুরে অভিযান চালিয়ে ৩৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক সন্দেহভাজন মাদক কারবারি পালিয়ে যেতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা যায়, জৈন্তাপুর মডেল থানার সাধারণ ডায়েরী নং-৬৯৮, তারিখ ১৫ জুন ২০২৬-এর আলোকে দিবাকালীন জরুরি ডিউটিকালে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৫ জুন) সন্ধ্যায় উপজেলার ৩নং চারিকাটা ইউনিয়নের ভিত্রিখেল উত্তর (গৌরী) এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে এসআই (নিঃ) মাহমুদুল হাসান খানের নেতৃত্বে এএসআই (নিঃ) শামীম আহমদসহ সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি বসতঘরের পেছনের দরজা দিয়ে একটি বস্তা নিয়ে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ ধাওয়া করলে ওই ব্যক্তি বস্তাটি ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে বস্তাটি তল্লাশি করে 'OC BLUE' ব্র্যান্ডের ৩৬ বোতল ভারতীয় বিদেশি মদ উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ৩৭৫ মিলিলিটার করে মোট ১৩ দশমিক ৫ লিটার মদ পাওয়া যায়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৪ হাজার টাকা।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, পলাতক ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রয়ের সঙ্গে জড়িত ছিল। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাকে গ্রেপ্তার এবং আরও মাদক উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, "মাদকের বিরুদ্ধে জৈন্তাপুর থানা পুলিশের অভিযান চলমান রয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে। মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

এই সম্পর্কিত আরো

প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা

মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি নজরুল ৪ ও স্ত্রী ১ দিনের রিমান্ডে

‘বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান’

চুনারুঘাটে যত্রতত্র পার্কিং ও ড্রেন দখলে জরিমানা

তাহিরপুরে নৌপথে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

জামালগঞ্জে বিআইডব্লিউটিএর অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে মানববন্ধন

মৌলভীবাজারে পৃথক অভিযানে ৩৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

রাজনগরে হত্যা মামলায় ৩ আসামি বাদ, অর্থ লেনদেনের অভিযোগ