মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফরে মির্জা ফখরুল খেলাধুলার উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা: তাহসিনা রুশদীর আসিফ মাহমুদের ‘সিন্ডিকেটে’ ১১ হাজার কোটি টাকা? অনুসন্ধানে দুদক মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: জিকে গউছ কুলাউড়ায় ২,৫০০ চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিদ্যুতের লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিলে নাকাল শান্তিগঞ্জ, জনমনে ক্ষোভ
advertisement
সিলেট বিভাগ

সাংবাদিক জিলুর জামিনে মুক্তিতে জগন্নাথপুর প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা

আদালত থেকে জামিন পেয়ে অবশেষে কারাগার থেকে মুক্তি লাভ করেছেন সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং জুলাই যোদ্ধা সাংবাদিক আমিনুর রহমান জিলু।

শুক্রবার (১২ জুন) সকালে তিনি সুনামগঞ্জ জেলা কারাগার থেকে আনুষ্ঠানিকভাবে কারামুক্ত হন। জামিনে মুক্তির পর বিকেলে তিনি জগন্নাথপুরে এসে পৌঁছালে স্থানীয় থানা রোড এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সেখানে জগন্নাথপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেন। এ সময় স্থানীয় সংবাদকর্মী এবং সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানান।

সাংবাদিক আমিনুর রহমান জিলুকে বরণ করে নেওয়ার সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন, সাংবাদিক আলী হোসেন খান প্রমুখ।

এর আগে, গত ২ জুন উপজেলা সদরের থানা রোড এলাকায় অবস্থিত নিজস্ব পত্রিকা কার্যালয় থেকে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। জগন্নাথপুর গ্রামের জহিরুল ইসলাম লাল মিয়া বাদী হয়ে সিলেট সাইবার ট্রাইব্যুনালে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

এই সম্পর্কিত আরো

রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফরে মির্জা ফখরুল

খেলাধুলার উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা: তাহসিনা রুশদীর

আসিফ মাহমুদের ‘সিন্ডিকেটে’ ১১ হাজার কোটি টাকা? অনুসন্ধানে দুদক

মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ

দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: জিকে গউছ

কুলাউড়ায় ২,৫০০ চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ

হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিদ্যুতের লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিলে নাকাল শান্তিগঞ্জ, জনমনে ক্ষোভ