মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটে যুক্তরাজ্যপ্রবাসীর বাড়ি দখলের পাঁয়তারা - জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর বিস্ফোরক অভিযোগ এক মঞ্চে তিন প্রজন্মের ইতিহাস, জাতিসংঘে তারেক রহমান ঠিকাদারদের মেয়াদ-বাজেট বাড়ানো ঠেকাতে সংসদীয় কমিটির কঠোর অবস্থান কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ? শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা
advertisement
সিলেট বিভাগ

কৈতক হাসপাতালের ভূমি দখলের অপচেষ্টা ও মিথ্যা মামলার প্রতিবাদে ছাতকে মানববন্ধন

সুনামগঞ্জের ছাতক উপজেলার 'কৈতক ২০ শয্যা হাসপাতাল'-এর সরকারি জায়গা অবৈধভাবে দখলের অপচেষ্টা এবং স্থানীয় সাংবাদিক ও নিরীহ এলাকাবাসীর ওপর হয়রানিমূলক মিথ্যা চাঁদাবাজি মামলার প্রতিবাদে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে কৈতক হাসপাতালের সামনে হাসপাতাল কর্তৃপক্ষ ও সর্বস্তরের এলাকাবাসীর যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা অভিযোগ করে বলেন, এলাকায় ভূমিখেকো হিসেবে পরিচিত জনৈক কবির আহমদ ও নজির আলী দীর্ঘদিন ধরে অবৈধভাবে সরকারি হাসপাতালের মূল্যবান জায়গা দখলের অপচেষ্টা চালিয়ে আসছে। হাসপাতালের এই সরকারি সম্পত্তি রক্ষায় এলাকাবাসী প্রতিবাদ করায় এবং সেই প্রতিবাদের সংবাদ গণমাধ্যমে প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে ওঠে ওই চক্রটি।

এরই জেরে সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য আব্দুল রহিম, স্থানীয় সাংবাদিক মোহাম্মদ রাজ উদ্দিন, ব্যবসায়ী আশরাফ আহমদ ও আব্দুল গফুরের বিরুদ্ধে একটি সম্পূর্ণ মিথ্যা ও হয়রানিমূলক চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। বক্তারা এই সাজানো মামলার তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেন।

সমাবেশ থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, অবিলম্বে এই মিথ্যা ও সাজানো মামলা প্রত্যাহার করা না হলে এবং সরকারি ভূমি দখলের পাঁয়তারা বন্ধ করা না হলে, আগামীতে উপজেলার বৃহত্তর জনসাধারণকে সাথে নিয়ে আরও কঠোর আইনি ও সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে।

বিশিষ্ট মুরুব্বি হাজী আব্দুস ছোবহানের সভাপতিত্বে এবং সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য মো. আব্দুর রহিমের সঞ্চালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন— সিলেট জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. রাজ উদ্দিন, যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মুক্তার মিয়া তালুকদার, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান কদর মিয়া, গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি অনার্স কলেজের অধ্যক্ষ শাহ্ শফিকুল আলম মতি, সমতা স্কুল অ্যান্ড কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ নাসির উদ্দিন, জাউয়া বাজার ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মনি শংকর ভৌমিক।

সভায় আরও বক্তব্য রাখেন— সাউথ ওয়েস্ট সালেহ আহমেদ স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি মো. রুহুল আমিন তালুকদার, ট্রাস্টি সদস্য মো. কয়েছ মিয়া, বিশিষ্ট মুরুব্বি আদরিছ আলী, দক্ষিণ খুরমা ইউনিয়নের চেয়ারম্যান মো. আবু বক্কর সিদ্দিকী, সাবেক চেয়ারম্যান আব্দুল খালিক, অ্যাডভোকেট মো. শাহাব উদ্দিন, অ্যাডভোকেট মো. কবির উদ্দিন সাজু, সাবেক প্রধান শিক্ষক মো. জসিম উদ্দিন, মো. লিলু মিয়া তালুকদার, শামসুল কবির মুহিত, মাস্টার দেওয়ান আবুল কালাম, বিশিষ্ট ব্যবসায়ী আবুল হোসেন, সমতা স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক ও সাংবাদিক মো. মোশাররফ হোসেন, দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শামীম আহমদ, বিএনপি নেতা আলী হোসেন মানিক, এসএম মাহমুদ, শাহ্ জাহান হোসেন, আইয়ুব আলী, হাজী এখলাছ মিয়া, ঈমান আলী ও শিহাব উদ্দিন প্রমুখ।

উক্ত প্রতিবাদ সভায় কৈতক ও আশেপাশের বিভিন্ন গ্রামের শত শত সচেতন নাগরিক, ব্যবসায়ী ও যুবসমাজের প্রতিনিধিরা উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন।

এই সম্পর্কিত আরো

সিলেটে যুক্তরাজ্যপ্রবাসীর বাড়ি দখলের পাঁয়তারাজমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর বিস্ফোরক অভিযোগ

এক মঞ্চে তিন প্রজন্মের ইতিহাস, জাতিসংঘে তারেক রহমান

ঠিকাদারদের মেয়াদ-বাজেট বাড়ানো ঠেকাতে সংসদীয় কমিটির কঠোর অবস্থান

কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ?

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা

মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা