মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ? শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

অপরাধকে কোনোভাবেই ধর্মীয় রূপ দেওয়া যাবে না- বিয়ানীবাজারে পুলিশ সুপার

সিলেট জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মোঃ যাবের সাদেক বলেছেন, আমি যেমন আছি তেমন থাকব, বাকি সবাই ভালো হবে এ চিন্তার কারণে পরিবর্তন আসেনি জানিয়ে বলেন, অপরাধকে কোনোভাবেই ধর্মীয় রূপ দেওয়া যাবে না। 

বৃহস্পতিবার দুপুরে বিয়ানীবাজার থানার আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

পুলিশ সুপার জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও জনগণের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

​বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুকের সভাপতিত্বে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) ছবেদ আলীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন ও শাহ আলম, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা মজুমদার ও সহকারী পুলিশ সুপার আশিবুল হাসান শিপু, জেলা বিএনপির সহ-সভাপতি নজমুল হোসেন পুতুল, উপজেলা বিএনপির সভাপতি এড আহমদ রেজা চৌধুরী, পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান রুমেল, জেলা বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ছিদ্দিক আহমদ, উপদেষ্টা আব্দুল বাছিত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ছরওয়ার হোসেন, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোস্তফা উদ্দিন ও নায়েবে আমির আবুল খয়ের, সেক্রেটারি কাজী আবুল কাশেম পৌর জামায়াতের আমির জমির হোসাইন, ইউপি চেয়ারম‍্যান ফরিদ আহমদ, বিয়ানীবাজার প্রেস ক্লাবের সভাপতি আহমেদ ফয়সাল, বিয়ানীবাজার এনসিপির আহবায়ক সালা উদ্দিন সাজু, শিক্ষক অসিম কান্তি তালুকদারসহ আরো অনেকে।

​সভায় বক্তারা বিয়ানীবাজারের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং পুলিশের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে নানা পরামর্শ দেন।

​এছাড়া সভায় বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ?

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা

মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা

প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা