সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু শ্রীমঙ্গলে দি বাডস রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা ১০০ বছর বয়সে মারা গেলেন মাহাথির মোহাম্মদের স্ত্রী ছাতকে এমপি মিলনের ছোট ভাই সোহেলের ইন্তেকাল শ্রমিকদের বিক্ষোভ - চা পাতা চুরিতে বাধা দেওয়ায় পাহারাদারকে মারধরের অভিযোগ কুলাউড়ায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে সিলেট সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজারের মাথিউরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জলাবদ্ধতা, ব্যাহত পাঠদান

বিয়ানীবাজারের মাথিউরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জলাবদ্ধতা: ভাসছে ময়লা, ব্যাহত পাঠদান পর্যাপ্ত পয়ঃনিষ্কাশন ব্যবস্থার অভাব এবং ড্রেনেজ ব্যবস্থা অকেজো হয়ে পড়ায় বিয়ানীবাজারের মাথিউরা বহুমুখী উচ্চ বিদ্যালয় বর্তমানে চরম জলাবদ্ধতার কবলে পড়েছে। জমে থাকা পানিতে ভাসছে ময়লা-আবর্জনা, ফলে সৃষ্টি হয়েছে অস্বাস্থ্যকর পরিবেশ। এর পাশাপাশি বিদ্যালয়ের পাশ দিয়ে যাওয়া সড়কের বিভিন্ন অংশ ভেঙে যাওয়ার সম্ভাবনায় শিক্ষার্থী ও শিক্ষকদের যাতায়াতও ঝুঁকিপূর্ণ হতে পারে।

সামান্য বৃষ্টিতেই বিদ্যালয়ের মাঠ, বারান্দা ও অফিস কক্ষে পানি জমে যায়, যার ফলে ব্যাহত হচ্ছে স্বাভাবিক শিক্ষা কার্যক্রম। জলাবদ্ধতার মধ্যেই শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে পাঠ গ্রহণ করতে বাধ্য হচ্ছে।

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের নিচু মাঠটি প্রায় জলাশয়ে পরিণত হয়েছে। অনেক শিক্ষার্থী জুতো হাতে নিয়ে কিংবা কাদা মাড়িয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করছে। জমে থাকা পানি অফিস কক্ষেও ঢুকে পড়ায় প্রয়োজনীয় নথিপত্র ও আসবাবপত্র সংরক্ষণ করা কঠিন হয়ে পড়েছে।

শিক্ষার্থীরা অভিযোগ করে জানায়, নোংরা পানির দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশের কারণে শ্রেণিকক্ষে মনোযোগ দিয়ে পাঠ গ্রহণ করা সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, শিক্ষার্থীদের পড়াশোনার উপযোগী পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।...

এদিকে, ভুক্তভোগী শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা বিদ্যালয়ের পানি নিষ্কাশন ব্যবস্থা আধুনিকায়ন এবং ভেঙে যাওয়া সড়ক দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

▐ এই সম্পর্কিত আরো

কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শ্রীমঙ্গলে দি বাডস রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা

১০০ বছর বয়সে মারা গেলেন মাহাথির মোহাম্মদের স্ত্রী

ছাতকে এমপি মিলনের ছোট ভাই সোহেলের ইন্তেকাল

শ্রমিকদের বিক্ষোভচা পাতা চুরিতে বাধা দেওয়ায় পাহারাদারকে মারধরের অভিযোগ

কুলাউড়ায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে সিলেট

সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি

অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে

কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ