সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু শ্রীমঙ্গলে দি বাডস রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা ১০০ বছর বয়সে মারা গেলেন মাহাথির মোহাম্মদের স্ত্রী ছাতকে এমপি মিলনের ছোট ভাই সোহেলের ইন্তেকাল শ্রমিকদের বিক্ষোভ - চা পাতা চুরিতে বাধা দেওয়ায় পাহারাদারকে মারধরের অভিযোগ কুলাউড়ায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে সিলেট সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ
advertisement
সিলেট বিভাগ

প্রবাসী বাসায় হঠাৎ একটি অজগর সাপের প্রবেশ, অতঃপর...

মৌলভীবাজারে এক প্রবাসীর বাসা থেকে অজগর সাপ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৮ জুন) রাত সাড়ে ৯টার দিকে শ্রীমঙ্গল শহরের পূবাসা খান মঞ্জিলের যুক্তরাজ্য প্রবাসী মতলিব খানের বাসা থেকে অজগরটি উদ্ধার করা হয়।

জানা যায়, সোমবার রাতে শ্রীমঙ্গল শহরের পূবাসা খান মঞ্জিলে যুক্তরাজ্য প্রবাসী মতলিব খানের বাসায় হঠাৎ একটি অজগর সাপ প্রবেশ করলে বাসার সদস্যদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। পরবর্তীতে বাসার লোকজন বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করলে ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল এবং পরিবেশকর্মী রাজদীপ দেব দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। তারা অজগর সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। এরপর সেটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

পরবর্তীতে বন বিভাগের সহায়তায় রাত ১০টার দিকে অজগর সাপটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটিকে নিরাপদে উদ্ধার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল বনরেঞ্জ কর্মকর্তা মো. নাজমুল ইসলাম বলেন, সাপটি বনে অবমুক্ত করা হবে।

▐ এই সম্পর্কিত আরো

কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

শ্রীমঙ্গলে দি বাডস রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা

১০০ বছর বয়সে মারা গেলেন মাহাথির মোহাম্মদের স্ত্রী

ছাতকে এমপি মিলনের ছোট ভাই সোহেলের ইন্তেকাল

শ্রমিকদের বিক্ষোভচা পাতা চুরিতে বাধা দেওয়ায় পাহারাদারকে মারধরের অভিযোগ

কুলাউড়ায় পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে সিলেট

সাইবার সুরক্ষা আইন সংশোধনে সাংবাদিক-সাইবার বিশেষজ্ঞদের কমিটি

অজু করতে গিয়ে ওয়েলসের লেকে তলিয়ে গেলেন নূরুল ইসলামের ছেলে

কমিউনিটি পুলিশ কাবাডিতে সিলেট রেঞ্জে মৌলভীবাজার পুরুষ চ্যাম্পিয়ন, নারী রানার্সআপ