সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
দুই বছর পর ফের বেতন জট, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বিপাকে শিক্ষক-কর্মচারীরা দুই বছর পর ফের বেতন জট, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বিপাকে শিক্ষক-কর্মচারীরা জৈন্তাপুরে ওপেন সিক্রেট ‘বুঙ্গা’ আধুনিক প্রযুক্তিতে কৃষির উন্নয়ন: ছাতকে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ, মাঠ পর্যায়ে কর্মকর্তাদের পরিদর্শন কানাইঘাটে ‘ফ্রিজকাণ্ড’: এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন দান করা সম্পত্তি আমৃত্যু ভোগ করতে পারবেন দাতা, সংসদে বিল পাস মৌলভীবাজারে সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলা সাইফুর রহমানের মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র ছিল, খতিয়ে দেখার দাবি রিজভীর শান্তিগঞ্জে ‘আমার সংস্কৃতি, আমার অহংকার’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ জামালগঞ্জে  দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ
advertisement
সিলেট বিভাগ

৬ দফা দাবিতে উত্তাল সুনামগঞ্জ মেডিকেল কলেজ: ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা শিক্ষার্থীদের

বাংলাদেশের চিকিৎসা শিক্ষা ও পেশাগত মর্যাদা রক্ষা, বৈষম্য নিরসন এবং চিকিৎসা ব্যবস্থার শৃঙ্খলা নিশ্চিতের দাবিতে ৬ দফা দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (৮ জুন) সকাল ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর এলাকায় কলেজ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে শিক্ষার্থীরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৬ দফা দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।

বক্তারা বলেন, দাবি বাস্তবায়ন না হলে আগামীকাল (৯ জুন) থেকে প্রতিদিন সকাল ১১টার পর সব একাডেমিক কার্যক্রম বন্ধ রেখে “কমপ্লিট শাটডাউন” কর্মসূচি পালন করা হবে।

কর্মসূচিতে বক্তব্য রাখেন মেডিকেল কলেজের প্রথম ব্যাচের শিক্ষার্থী রাফাত রেজা আকাশ ও তোফায়েল আহমদ, দ্বিতীয় ব্যাচের মোহাম্মদ সাইদুল ইসলাম, প্রিয়াস চন্দ্র, ফারজানা আহমেদ মিম, চতুর্থ ব্যাচের তানভীর হোসেন এবং ষষ্ঠ ব্যাচের শীর্ষেন্দু বিশ্বাস প্রমুখ।

শিক্ষার্থীদের উত্থাপিত ৬ দফা দাবির মধ্যে রয়েছে—স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ১৯ মে ২০২৬ তারিখের এফসিপিএস ট্রেনিং সংক্রান্ত বৈষম্যমূলক সিদ্ধান্ত বাতিল, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ, স্বাস্থ্যকর্মী নিরাপত্তা আইন প্রণয়ন, ইন্টার্ন চিকিৎসকদের ভাতা ৩০ হাজার টাকা এবং বেসরকারি ট্রেইনি চিকিৎসকদের ভাতা ৫০ হাজার টাকায় উন্নীতকরণসহ একটি সুনির্দিষ্ট বেতন কাঠামো প্রণয়ন।

শিক্ষার্থীরা সতর্ক করে বলেন, দাবি পূরণ না হলে আন্দোলন আরও কঠোর কর্মসূচিতে রূপ নেবে।

এই সম্পর্কিত আরো

দুই বছর পর ফের বেতন জট, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বিপাকে শিক্ষক-কর্মচারীরা

দুই বছর পর ফের বেতন জট, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বিপাকে শিক্ষক-কর্মচারীরা

জৈন্তাপুরে ওপেন সিক্রেট ‘বুঙ্গা’

আধুনিক প্রযুক্তিতে কৃষির উন্নয়ন: ছাতকে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ, মাঠ পর্যায়ে কর্মকর্তাদের পরিদর্শন

কানাইঘাটে ‘ফ্রিজকাণ্ড’: এনসিপি নেতার মামলায় ওয়ালটন কর্মকর্তাদের জামিন

দান করা সম্পত্তি আমৃত্যু ভোগ করতে পারবেন দাতা, সংসদে বিল পাস

মৌলভীবাজারে সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৮ মামলা

সাইফুর রহমানের মৃত্যু নিছক দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র ছিল, খতিয়ে দেখার দাবি রিজভীর

শান্তিগঞ্জে ‘আমার সংস্কৃতি, আমার অহংকার’ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

জামালগঞ্জে  দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ