বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিদ্যুৎকেন্দ্র আছে, জ্বালানি নেই—অন্ধকার কাটবে কীভাবে ছাতকের বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা পেনাংয়ের চিফ মিনিস্টারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বাঁধনকে হেনস্তার ঘটনা - ক্ষুব্ধ রাজনৈতিক মহল ও শিল্পী সমাজ সিসিক প্রশাসক - নদীভাঙন ও জলাবদ্ধতা রোধে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার মেগা প্রকল্প কানাইঘাটে আজিজুর হত্যা: জৈন্তাপুর থেকে নাহিয়ানকে গ্রেপ্তার করল র‌্যাব কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক ছাতকের পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ পালন ডিসেম্বরেই দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার! শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

ছাতকে গভীর রাতে মদ্যপ অবস্থায় মাতলামি: ৪ যুবককে জেলে পাঠাল পুলিশ

সুনামগঞ্জের ছাতকে গভীর রাতে মদ্যপ অবস্থায় মাতলামি ও জনশান্তি বিঘ্নিত করার অপরাধে চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিনগত রাতে উপজেলার তাজপুর পয়েন্ট এলাকা থেকে তাদের আটক করা হয়। পরে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দিনগত রাত আনুমানিক ১টা ৪৫ মিনিটে ছাতক থানাধীন কালারুকা ইউনিয়নের তাজপুর পয়েন্ট এলাকায় গোবিন্দগঞ্জ-ছাতক সড়কে কতিপয় যুবক মদ্যপ অবস্থায় মাতলামি করছিলো। তারা রাস্তায় হাঁটাহাঁটি, চিৎকার-চেঁচামেচি এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে এলাকার জনশান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করছিলো।

খবর পেয়ে ছাতক থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল হাকিম সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় এক অভিযান পরিচালনা করেন এবং ঘটনাস্থল থেকে হাতেনাতে চার মাতালকে আটক করতে সক্ষম হন।


পুলিশের অভিযানে গ্রেপ্তার হওয়া যুবকেরা হলেন, ছামির আহমদ (৩০), পিতা- রহমত আলী, গ্রাম- তকিপুর, আহমেদ হোসেন (২৪), পিতা- রুহুল আমিন, গ্রাম- দিঘলী দক্ষিণ চাকল পাড়া, তুহিন মিয়া (২৩), পিতা- মৃত ওয়াসিদ আলী, গ্রাম- মাধবপুর, জাকির আলী (২২), পিতা- ফরিদ আলী, গ্রাম- দিঘলী-ব্রাহ্মণগাঁও।


আটককৃতদের বিরুদ্ধে ছাতক থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (৫) ধারায় একটি মামলা (মামলা নং-১২) দায়ের করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, ‘মদ্যপ অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার অপরাধে চারজনকে আটক করা হয়েছিল। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ শেষে আজ আদালতের মাধ্যমে বিজ্ঞ বিচারকের নির্দেশে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।’

এই সম্পর্কিত আরো

বিদ্যুৎকেন্দ্র আছে, জ্বালানি নেই—অন্ধকার কাটবে কীভাবে

ছাতকের বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

পেনাংয়ের চিফ মিনিস্টারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাঁধনকে হেনস্তার ঘটনাক্ষুব্ধ রাজনৈতিক মহল ও শিল্পী সমাজ

সিসিক প্রশাসকনদীভাঙন ও জলাবদ্ধতা রোধে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার মেগা প্রকল্প

কানাইঘাটে আজিজুর হত্যা: জৈন্তাপুর থেকে নাহিয়ানকে গ্রেপ্তার করল র‌্যাব

কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

ছাতকের পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ পালন

ডিসেম্বরেই দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার!

শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা