মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
সিলেটে যুক্তরাজ্যপ্রবাসীর বাড়ি দখলের পাঁয়তারা - জমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর বিস্ফোরক অভিযোগ এক মঞ্চে তিন প্রজন্মের ইতিহাস, জাতিসংঘে তারেক রহমান ঠিকাদারদের মেয়াদ-বাজেট বাড়ানো ঠেকাতে সংসদীয় কমিটির কঠোর অবস্থান কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ? শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে তিন নারী ছিনতাইকারী গ্রেফতার

সুনামগঞ্জ পৌর শহরে ছিনতাই ও হানি ট্র্যাপসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগে তিন নারীকে গ্রেফতার করেছে পুলিশ। 

রবিবার রাতে শহরে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া দুটি মোবাইল ফোন, নগদ টাকা এবং একটি তলোয়ার উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- সুনামগঞ্জ সদর উপজেলার হোসেনপুর গ্রামের মৃত তারা মিয়ার মেয়ে কান্তা বেগম (৩৫), সুনামগঞ্জ পৌর শহরের হাছননগর এলাকার হোসেন আলীর মেয়ে সুবর্ণা আক্তার আঁখি (২৪) এবং জামালগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের আলহাদ মিয়ার মেয়ে জান্নাত আক্তার (১৯)। 

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হানি ট্র্যাপ, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সম্প্রতি দুই যুবক তাদের বিরুদ্ধে মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ দায়ের করলে পুলিশ বিষয়টি তদন্ত করে অভিযান পরিচালনা করে।

সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রতন শেখ বলেন, অভিযোগ পাওয়ার পর এসআই জহিরের নেতৃত্বে মহিলা পুলিশ সদস্যসহ অভিযান চালিয়ে তিন অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে পূর্বে ছিনতাই হওয়া দুটি মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়া তাদের বাসা থেকে একটি বড় তলোয়ার সদৃশ্য ধারালো অস্ত্র জব্দ করা হয়। পরে  অভিযুক্তদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সম্পর্কিত আরো

সিলেটে যুক্তরাজ্যপ্রবাসীর বাড়ি দখলের পাঁয়তারাজমজম বাংলাদেশ’র প্রতিষ্ঠাতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীর বিস্ফোরক অভিযোগ

এক মঞ্চে তিন প্রজন্মের ইতিহাস, জাতিসংঘে তারেক রহমান

ঠিকাদারদের মেয়াদ-বাজেট বাড়ানো ঠেকাতে সংসদীয় কমিটির কঠোর অবস্থান

কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ?

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা

মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা