মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ? শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

জগন্নাথপুরে সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ পরবর্তী খাদ্য সামগ্রী বিতরন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কাদিপুর গ্রামের সুবিধা বঞ্চিত মানুষের মাঝে ঈদ পরবর্তী খাদ্য সামগ্রী বিতরন করেছেন কাদিপুর গ্রামের মরহুম আপ্তাব মিয়ার ছেলে বিশিষ্ট সমাজ সেবক যুক্তরাজ্য প্রবাসী মোঃ শামীম মিয়া।

সোমবার ১লা জুলাই সকাল ১০ ঘটিকায় কাদিপুর গ্রামের আলা উদ্দিন মিয়ার বাড়িতে গেল পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঈদ পরবর্তী আয়োজিত এ মানবিক উদ্যোগে  সুবিধা বঞ্চিত ৬৪টি অসহায়, নিম্ন আয়ের ও বৈশাখে ফসল ডুবি ক্ষতিগ্রস্ত  পরিবারের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

ঈদ পরবর্তী খাদ্য সামগ্রী পেয়ে এসব পরিবারের নারী, পুরু‌ষের মুখে হাসি ফু‌টে উ‌ঠে।

খাদ্য সামগ্রী বিতরনের সময় সাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজন সুত্রধর, কলকলিয়া ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার মুজাফ্ফর আলী লিটন,কাদিপুর গ্রামের আলা উদ্দিন, মোঃ সুমন মিয়া, মোঃ আব্দুল নুর সহ কাদিপুর গ্রামের গন্যমান্য ব্যাক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

উপকারভোগীরা জানান, এমন সহায়তা তাদের দুঃখকে ভুলিয়ে দিয়ে আনন্দকে আরো পরিপূর্ণ করেছে। তারা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

এসময়  মোঃ শামীম মিয়া প্রতিবেদককে মোবাইল ফোনে জানান, ‘সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ঈদের আনন্দ সবার জন্য—এই বিশ্বাস থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ?

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা

মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা

প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা