শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের অসহায় পরিবারের মাঝে গোশত বিতরণ

সুনামগঞ্জের জামালগঞ্জে হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্ট-এর উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত চারশত পরিবারের মাঝে কুরবানীর গোশত বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুরে জামালগঞ্জ মডেল মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি মাওলানা আলতাফুর রহমান। মাওলানা মাছরুফ আহমেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ধর্মপাশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল মোতালিব খান, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, উপজেলা জমিয়তের সাবেক সভাপতি মাওলানা এখলাছুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মালিক, আজিজুর রহমান, ভীমখালী ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান তালুকদার, উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাওলানা হাবিবুর রহমান, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আজাদ হোসেন বাবলু, ফজলুল কাদের চৌধুরী তৌফিক, নুরে আলম ফরাজী, ইকবাল হাসান এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তৌফিকুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে ট্রাস্টের নেতৃবৃন্দ, সমাজসেবক, আলেম-উলামা ও স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন। পরে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে কুরবানীর গোশত বিতরণ করা হয়।

প্রধান অতিথি কামরুজ্জামান কামরুল বলেন, কুরবানীর শিক্ষা হলো ত্যাগ, মানবতা ও সহমর্মিতা। সমাজের বিত্তবান মানুষের উচিত অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়া। হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্ট দীর্ঘদিন ধরে মানবসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করছি।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতিব মুফতি মুহাম্মদ বিন ফরিদ মুসা।

এই সম্পর্কিত আরো

আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব

কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার

গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী

২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন

তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ