সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

সিলেটে ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু

সিলেট বিভাগে হাম ও হামসদৃশ উপসর্গে আক্রান্ত শিশুদের মৃত্যু এবং হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগজুড়ে হাম ও সন্দেহজনক হাম উপসর্গে মৃত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৬০ জনে।

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে, মৃত ৬০ শিশুর মধ্যে চারজনের শরীরে পরীক্ষাগারে হামের সংক্রমণ নিশ্চিত হয়েছিল। বাকি ৫৬ জনের মৃত্যু হয়েছে হামসদৃশ উপসর্গ নিয়ে। একই সময়ে নতুন করে ৪১ জন শিশুকে সন্দেহভাজন রোগী হিসেবে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুই শিশুর একজন সিলেটের ওসমানীনগর উপজেলার ছয় মাস বয়সী। সে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। অন্যজন জকিগঞ্জ উপজেলার আট মাস বয়সী। শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে গত এক দিনে ল্যাবরেটরি পরীক্ষায় নতুন করে কোনো রোগীর শরীরে হামের সংক্রমণ শনাক্ত হয়নি। তবে বছরের শুরু থেকে এ পর্যন্ত বিভাগে ১৬৫ জনের শরীরে হাম বা রুবেলার সংক্রমণ নিশ্চিত হয়েছে। আক্রান্তদের মধ্যে সুনামগঞ্জে সবচেয়ে বেশি ৮৬ জন। এছাড়া সিলেট জেলায় ৪২ জন, হবিগঞ্জে ২১ জন এবং মৌলভীবাজারে ১৬ জন আক্রান্ত হয়েছেন। হবিগঞ্জের আক্রান্তদের মধ্যে দুজনের শরীরে রুবেলার সংক্রমণও শনাক্ত হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ৪১ সন্দেহভাজন রোগীর মধ্যে সবচেয়ে বেশি ২০ জন ভর্তি হয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। এছাড়া ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন, মৌলভীবাজার সদর হাসপাতালে দুজন এবং রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে দুজন ভর্তি হয়েছেন। অন্যরা বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ২৩৭ জন সন্দেহভাজন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১১৫ জন, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩৯ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ২২ জন, হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ১৮ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ১১ জন রয়েছেন। বাকি রোগীরা বিভিন্ন উপজেলা ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম

এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর