মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফরে মির্জা ফখরুল খেলাধুলার উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা: তাহসিনা রুশদীর আসিফ মাহমুদের ‘সিন্ডিকেটে’ ১১ হাজার কোটি টাকা? অনুসন্ধানে দুদক মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: জিকে গউছ কুলাউড়ায় ২,৫০০ চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিদ্যুতের লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিলে নাকাল শান্তিগঞ্জ, জনমনে ক্ষোভ
advertisement
সিলেট বিভাগ

সিলেটে আবারও সং পিতার হাতে ১১ বছর বয়সী মেয়ে ধর্ষিত

সিলেট মহানগরীর বালুচর এলাকায় আবারও নিজের সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে মো. আব্দুর রহীম নামের এক ব্যক্তিকে মারধর করে পুলিশের হাতে তুলে দিল স্থানীয় জনতা। মঙ্গলবার (২৫ মে) দুপুরের দিকে ঘটনাটি ঘটে।

এর আগে বুধবার (২০ মে) সিলেটের জৈন্তাপুরে নিজের ১১ বছর বয়সী মেয়েকে ধর্ষণের অভিযোগে ওই শিশুর বাবাকে গ্রেফতার করেছিল পুলিশ। 

আটককৃত ব্যক্তি মো. আব্দুর রহীম (৫৪)। তিনি নোয়াখালী জেলার সেনবান থানার দক্ষিণ কাদরী এলাকার মৃত শাহজাহান আলীর ছেলে। বর্তমানে তিনি মহানগরীর বালুচর মেইন রোড এলাকায় মো. বশির আহমদের বাসায় ভাড়ায় থাকেন।

স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন থেকে ওই ব্যক্তি তার নিজের সৎ মেয়েকে শারিরীক ও মানসিক নির্যাতন করে আসছেন। এই বিষয়ে এলাকায় গণ্যমান্য ব্যক্তিরা মিলে বৈঠক করে অভিযুক্ত ব্যক্তিকে জানালে তিনি অস্বিকার করেন। মঙ্গলবার দিন ভিকটিম মেয়েকে ফের নির্যাতন ও ধর্ষনের চেষ্টা করলে তখন এলাকার লোকজন মিলে ওই ব্যক্তিকে হাতেনাতে আটক করেন। তখন স্থানীয়রা মিলে অভিযুক্ত ব্যক্তিকে মারধর করে পুলিশের হাতে সৌপর্দ করেন।

আটকের বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম। তিনি বলেন, ‘ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা। তাকে শাহপরাণ (রহ.) থানায় রাখা হয়েছে। ভিকটিম মেয়ে ও তার অভিযুক্ত সৎ পিতা দুজনকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনা সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এই সম্পর্কিত আরো

রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফরে মির্জা ফখরুল

খেলাধুলার উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা: তাহসিনা রুশদীর

আসিফ মাহমুদের ‘সিন্ডিকেটে’ ১১ হাজার কোটি টাকা? অনুসন্ধানে দুদক

মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ

দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: জিকে গউছ

কুলাউড়ায় ২,৫০০ চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ

হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিদ্যুতের লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিলে নাকাল শান্তিগঞ্জ, জনমনে ক্ষোভ