সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
advertisement
সিলেট বিভাগ

ওসমানীনগরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি জয়নাল গ্রেপ্তার

সিলেটের ওসমানীনগরে দুটি চেক জালিয়াতি মামলায় সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা পলাতক আসামি মো. হাবিবুর রহমান চৌধুরী জয়নালকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এর আগে বুধবার দিবাগত রাতে উপজেলার বুরুঙ্গা বাজার এলাকার একটি কমিউনিটি সেন্টারে ঝটিকা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ওসমানীনগর থানা পুলিশ।


গ্রেপ্তারকৃত হাবিবুর রহমান চৌধুরী জয়নাল উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের তিলাপাড়া গ্রামের মৃত ফজলুর রহমান চৌধুরীর ছেলে। তিনি এলাকায় সাবেক সিটি মেয়র আনোয়ারুজ্জামানের আপন মামা হিসেবে পরিচিত।

পুলিশ সূত্রে জানা যায়, জয়নালের বিরুদ্ধে দায়রা মামলা নং- ১৬৭৮/১৩ এবং ১৩৪৩/১৩-এর এনআই অ্যাক্টের (চেক জালিয়াতি) ১৩৮ ধারায় বিজ্ঞ আদালতের সাজা পরোয়ানা ছিল। দুটি মামলাতেই সাজা হওয়ার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন।


ওসমানীনগর থানার পরিদর্শক (তদন্ত)-এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, জয়নাল বুরুঙ্গা বাজারের একটি কমিউনিটি সেন্টারে অবস্থান করছেন। পরে সেখানে গভীর রাতে অভিযান চালিয়ে পুলিশ তাকে অবরুদ্ধ ও গ্রেপ্তার করতে সক্ষম হয়।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাম্প্রতিক দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর নিজেকে রক্ষা করতে হাবিবুর রহমান চৌধুরী জয়নাল কৌশলের আশ্রয় নেন। তিনি বিএনপির একটি বলয়ের সাথে ঘনিষ্ঠতা তৈরি করে নিজেকে বিএনপি নেতা হিসেবে জাহির করার চেষ্টা চালাচ্ছিলেন। তবে শেষ রক্ষা হয়নি।


গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, "গ্রেপ্তারকৃত আসামি দুটি মামলায় সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে যথাযথ আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।"

এই সম্পর্কিত আরো

বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি

চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল ইসলাম

এমপিওভুক্ত শিক্ষকেরা নির্বাচনে অংশ নিলে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠবে: ইসি

ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর