শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী ২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ
advertisement
সিলেট বিভাগ

প্রাথমিক গোল্ডকাপ ফুটবল

সিলেট বিভাগীয় চ্যাম্পিয়ন গোয়াইনঘাটের লংলাখাল স্কুল

বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এ অভাবনীয় সাফল্য অর্জন করেছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার লংলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়। টুর্নামেন্টের সিলেট বিভাগীয় পর্যায়ে বালক গ্রুপে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলাররা।

উপজেলা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব প্রমাণের পর বিভাগীয় পর্যায়ের ফাইনালেও লংলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় তাদের অপরাজিত অগ্রযাত্রা বজায় রাখে। এই জয়ের মাধ্যমে তারা সিলেট বিভাগের প্রতিনিধি হিসেবে ১০ জুন অনুষ্ঠেয় জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের টিকিট নিশ্চিত করেছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, নিয়মিত অনুশীলন, শিক্ষকদের নিবিড় পর্যবেক্ষণ এবং স্থানীয় এলাকাবাসীর উৎসাহ ও সহযোগিতায় এই সফলতা সম্ভব হয়েছে। ক্ষুদে খেলোয়াড়দের এমন সাফল্যে লংলাখাল গ্রামসহ পুরো গোয়াইনঘাট উপজেলায় উৎসবের আমেজ বিরাজ করছে। এলাকাবাসীর প্রত্যাশা, জাতীয় পর্যায়েও লংলাখাল স্কুল সিলেট বিভাগের সুনাম অক্ষুণ্ণ রেখে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব দেখাবে।

এই অসামান্য অর্জনে লংলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষুদে ফুটবলারদের অভিনন্দন জানিয়েছেন গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী। এক বার্তায় তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। খেলাধুলা শিশুদের মধ্যে শৃঙ্খলাবোধ ও নেতৃত্ব দেওয়ার সক্ষমতা তৈরি করে। বর্তমান প্রজন্মকে মাদক ও বিপথগামিতা থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই।

তিনি আরও যোগ করেন, প্রাথমিক স্তর থেকেই খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি করতে পারলে ভবিষ্যতে আমরা জাতীয় মানের দক্ষ খেলোয়াড় পাবো। পড়াশোনার পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক চর্চায় শিশুদের উৎসাহিত করতে অভিভাবক ও শিক্ষকদের এগিয়ে আসতে হবে।

এদিকে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা তাদের এই দীর্ঘ পথচলায় সহায়তার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পাশাপাশি গোয়াইনঘাটের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দও বিজয়ী দলটিকে শুভকামনা ও অভিনন্দন জানিয়েছেন।

এই সম্পর্কিত আরো

আন্তর্জাতিক পরমাণু বিজ্ঞানী অধ্যাপক ড. শেখ আব্দুল লতিফ, সুবিপ্রবির গৌরব

কানাইঘাটের দনা সীমান্তে তরুণী ধর্ষণ মামলায় আরও একজন গ্রেপ্তার

মৌলভীবাজারে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি

মৌলভীবাজারে মেয়াদ বদলে পণ্য বিক্রির অভিযোগ, ৫০ হাজার টাকা জরিমানা

কমলগঞ্জে বসতঘর থেকে বিষাক্ত কোবরা সাপের বাচ্চা উদ্ধার

গ্রামীণ কল্যাণের কর মামলায় হাইকোর্টের রায়, দিতে হবে প্রায় ৬৬৬ কোটি

শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতির অভিযোগে দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার

পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির চেয়ারম্যান হলেন সিলেটের এমপি জহরত আদিব চৌধুরী

২৫ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন

তারাপুর চা বাগানে ফের উচ্ছেদ অভিযান, অবৈধ দখলদারদের উচ্ছেদে নোটিশ