গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে হিরা মিয়া (৪৫) নামের এক ডাকাতকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার (১৯)মে রাত ১০ টার দিকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে জৈন্তাপুর থানার দরবস্ত বাজার হতে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ ওই ডাকাতকে গ্রেফতার করে। আটককৃত হিরা মিয়া কোতোয়ালি থানার বিআরটিসি মির মহল্লার আব্দুল জব্বারের পুত্র।
জানাযায় গত (১১) মে সোমবার গোলাপগঞ্জের রানাপিং এলাকায় সিএনজি আটকিয়ে নগদ ২০ লক্ষ টাকা ডাকাতির ঘটনা ঘটে। ওই ঘটনায় ডাকাতির স্বীকার ব্যক্তি বাদী হয়ে গোলাপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন( যাহার নং ১৩)। পুলিশ মামলার তদন্তে প্রাপ্ত আসামী হিসেবে ওই ডাকাতকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হিরা মিয়ার বিরুদ্ধে ৬ টি ডাকাতি ও দস্যুতার মামলা রয়েছে।
এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক সাঈদ আহমদ জানান, আসামীকে আইনানুগ কার্যক্রম শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।