সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি নজরুল ৪ ও স্ত্রী ১ দিনের রিমান্ডে ‘বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান’ চুনারুঘাটে যত্রতত্র পার্কিং ও ড্রেন দখলে জরিমানা তাহিরপুরে নৌপথে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার জামালগঞ্জে বিআইডব্লিউটিএর অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে মানববন্ধন মৌলভীবাজারে পৃথক অভিযানে ৩৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ রাজনগরে হত্যা মামলায় ৩ আসামি বাদ, অর্থ লেনদেনের অভিযোগ
advertisement
সিলেট বিভাগ

জামালগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহে র‍্যালি ও আলোচনা সভা

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জাতীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদে রাখবো সম্পদ ও জীবন” প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২০ মে) সকালে জামালগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আয়োজনে  জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়।

পরে একটি র‍্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) হারুনুর রশিদ। লিডার বিজয় সিং’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) মিনহাজুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বন্দে আলী।

বক্তারা বলেন, ফায়ার সার্ভিস শুধু অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণেই নয়, যেকোনো দুর্যোগ ও দুর্ঘটনায় মানুষের জীবন ও সম্পদ রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অগ্নিকাণ্ড প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা। একইসঙ্গে ছোট একটি অসতর্কতা বড় দুর্ঘটনার কারণ হতে পারে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন বক্তারা।

এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ফায়ার ফাইটার, বিভিন্ন বিদ্যালয়ের স্কাউট সদস্য এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সম্পর্কিত আরো

প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা

মরিয়মকে আত্মহত্যায় প্ররোচনা: এমপি নজরুল ৪ ও স্ত্রী ১ দিনের রিমান্ডে

‘বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান’

চুনারুঘাটে যত্রতত্র পার্কিং ও ড্রেন দখলে জরিমানা

তাহিরপুরে নৌপথে চাঁদাবাজির অভিযোগে ছাত্রদল নেতা বহিষ্কার

জামালগঞ্জে বিআইডব্লিউটিএর অতিরিক্ত টোল আদায়ের অভিযোগে মানববন্ধন

মৌলভীবাজারে পৃথক অভিযানে ৩৪৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

রাজনগরে হত্যা মামলায় ৩ আসামি বাদ, অর্থ লেনদেনের অভিযোগ