মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ? শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

চার দিনের ব্যবধানে আবারও প্রাণ গেল শান্তিগঞ্জে, ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১

সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় চার দিনের ব্যবধানে আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে আব্দুল্লাহ (৩৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

নিহত আব্দুল্লাহ উপজেলার উজানীগাঁও গ্রামের ছলিম মিয়ার ছেলে।

মঙ্গলবার রাত প্রায় ১০টার দিকে উপজেলার মাদ্রাসাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের মৃত ইন্তাজ উল্লার ছেলে ফরিদ আহমদ, হারুন মিয়ার ছেলে জাবেদ আহমদ এবং নাম-পরিচয় অজ্ঞাত আরও একজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনাকবলিত সিএনজিটি আস্তমা গ্রাম থেকে পাগলা বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে পাগলা মাদ্রাসাপাড়া এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে মালবোঝাই একটি ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত আহতদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

স্থানীয়রা জানান, গত শুক্রবার রাতেও প্রায় একই স্থানে, আস্তমা রাস্তার মুখে আরেকটি সড়ক দুর্ঘটনা ঘটেছিল। অল্প সময়ের ব্যবধানে একই এলাকায় বারবার দুর্ঘটনা ঘটায় উদ্বেগ প্রকাশ করেছেন তারা। দ্রুত দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলী উল্লাহ একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ?

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা

মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা

প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা