বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিদ্যুৎকেন্দ্র আছে, জ্বালানি নেই—অন্ধকার কাটবে কীভাবে ছাতকের বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা পেনাংয়ের চিফ মিনিস্টারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বাঁধনকে হেনস্তার ঘটনা - ক্ষুব্ধ রাজনৈতিক মহল ও শিল্পী সমাজ সিসিক প্রশাসক - নদীভাঙন ও জলাবদ্ধতা রোধে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার মেগা প্রকল্প কানাইঘাটে আজিজুর হত্যা: জৈন্তাপুর থেকে নাহিয়ানকে গ্রেপ্তার করল র‌্যাব কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক ছাতকের পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ পালন ডিসেম্বরেই দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার! শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

সিলেট সীমান্তে গোলাগুলি : বিজিবির নজরদারি বৃদ্ধি, সতর্ক থাকার নির্দেশ

সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মধ্যে গুলি বিনিময়ের ঘটনায় উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনার পর থেকে সীমান্তে নজরদারি জোরদার করেছে বিজিবি। এছাড়া সীমান্তবর্তী বাসিন্দাদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার বিকেলে ওই সীমান্তে ইবএসএফ’র গুলি ছোড়ার ঘটনায় তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা গুলি ছোঁড়ে বিজিবি। এ ঘটনার পর পরই বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিএসএফকে অবগত করা হয়েছে। তবুও অপ্রীতিকর ঘটনা এড়াতে সিলেট সীমান্ত এলাকায় বাড়ানো হয়েছে বিজিবির নজরদারির পাশাপাশি পেট্রোল টিমের সংখ্যা।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে এসব তথ্য জানিয়েছেন সিলেট সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ সালাহ্উদ্দীন। তিনি জানান, বিএসএফ বাংলাদেশ সীমান্তে কোন কারণ ছাড়াই অহেতুক গুলি ছোঁড়ার পর পরই সীমান্তের দায়িত্বে থাকা বিজিবি পাল্টা গুলি ছোঁড়ে জবাব দিয়েছে। আমরা ইতোমধ্যে বিষয়টি বিএসএফকে অবগত করেছি।

তিনি জানান, সীমান্তে কঠোর নজরদারির পাশাপাশি বাড়ানো হয়েছে বিজিবির পেট্রোল টিমের সংখ্যা। সেই সাথে সীমান্ত এলাকার মানুষকে নিরাপদে থাকার জন্য বলা হয়েছে। বিজিবি বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য যেকোন পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে।

এদিকে, ঘটনার পর সীমান্ত এলাকায় অতিরিক্ত টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদেরও সীমান্ত এলাকায় সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে এবং অবৈধ অনুপ্রবেশ বা অননুমোদিত কার্যক্রম থেকে বিরত থাকতে বলা হয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় বিএসএফ সীমান্তের দিকে গুলি ছুড়লে বিজিবি তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা গুলি করে। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে এবং বর্তমানে সীমান্ত এলাকা শান্ত ও স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এই সম্পর্কিত আরো

বিদ্যুৎকেন্দ্র আছে, জ্বালানি নেই—অন্ধকার কাটবে কীভাবে

ছাতকের বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

পেনাংয়ের চিফ মিনিস্টারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাঁধনকে হেনস্তার ঘটনাক্ষুব্ধ রাজনৈতিক মহল ও শিল্পী সমাজ

সিসিক প্রশাসকনদীভাঙন ও জলাবদ্ধতা রোধে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার মেগা প্রকল্প

কানাইঘাটে আজিজুর হত্যা: জৈন্তাপুর থেকে নাহিয়ানকে গ্রেপ্তার করল র‌্যাব

কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

ছাতকের পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ পালন

ডিসেম্বরেই দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার!

শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা