শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী হবিগঞ্জে কোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু জামালগঞ্জে বসতবাড়িতে দেশীয় অস্ত্রে হামলা, গলায় বিদ্ধ সুলফি; আহত ৫ মৌলভীবাজারে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত আজ কিংবদন্তি শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী ৮০ লাখ টন কয়লার দরপত্র: নথি যাচাই ও মূল্যায়ন নিয়ে অভিযোগ বাংলা বিভাগ নিয়ে সহকর্মীদের প্রশ্ন, অধ্যাপক সাদেকের উত্তর ‘কেন যাবে না?’ মাদকমুক্ত সমাজ গড়তে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতার তাগিদ কুষ্টিয়ায় নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা
advertisement
সিলেট বিভাগ

কমলগঞ্জে ভানুগাছ বাজার বণিক সমিতির নির্বাচন ঘিরে ৫ সদস্যের এডহক কমিটি গঠন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির আসন্ন নির্বাচন পরিচালনার লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে ৫ সদস্যবিশিষ্ট একটি এডহক কমিটি গঠন করা হয়েছে।

গত ২৭ এপ্রিল ২০২৬ তারিখে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আসাদুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়।

অফিস আদেশ সূত্রে জানা যায়, নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করা, ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনী তফসিল ঘোষণা এবং ভোটগ্রহণ সম্পন্ন করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।

গঠিত ৫ সদস্যের এডহক কমিটিতে রয়েছেন— সহকারী বন সংরক্ষক, রাজকান্দি রেঞ্জ (আহ্বায়ক), অফিসার ইনচার্জ (তদন্ত), কমলগঞ্জ থানা; উপজেলা সমাজসেবা কর্মকর্তা; উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা এবং উপজেলা সমবায় কর্মকর্তা।

কমিটির প্রধান দায়িত্ব হিসেবে স্থানীয় ব্যবসায়ীদের সহযোগিতায় ভোটার তালিকা হালনাগাদ, বিধি মোতাবেক নির্বাচনী তফসিল ঘোষণা, ভোটগ্রহণ সম্পন্ন করা এবং নির্বাচন-পরবর্তী প্রতিবেদন উপজেলা প্রশাসনের নিকট দাখিলের নির্দেশনা প্রদান করা হয়েছে।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে কেন্দ্র করে দীর্ঘদিনের নির্বাচনী স্থবিরতা নিরসনের আশা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন সম্পন্নের মাধ্যমে একটি গ্রহণযোগ্য পরিচালনা কমিটি গঠিত হবে বলে সংশ্লিষ্ট মহল প্রত্যাশা ব্যক্ত করেছেন।

এই সম্পর্কিত আরো

তিন মাসে ডেঙ্গু সমস্যা সমাধানের চেষ্টা করবে সরকার : প্রধানমন্ত্রী

হবিগঞ্জে কোটি টাকার ভারতীয় চোরাচালান জব্দ

টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু

জামালগঞ্জে বসতবাড়িতে দেশীয় অস্ত্রে হামলা, গলায় বিদ্ধ সুলফি; আহত ৫

মৌলভীবাজারে জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত

আজ কিংবদন্তি শাহ আবদুল করিমের ১৭তম মৃত্যুবার্ষিকী

৮০ লাখ টন কয়লার দরপত্র: নথি যাচাই ও মূল্যায়ন নিয়ে অভিযোগ

বাংলা বিভাগ নিয়ে সহকর্মীদের প্রশ্ন, অধ্যাপক সাদেকের উত্তর ‘কেন যাবে না?’

মাদকমুক্ত সমাজ গড়তে আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতার তাগিদ

কুষ্টিয়ায় নৌকা ভ্রমণে গিয়ে নিখোঁজ ছাত্রদল নেতা