মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফরে মির্জা ফখরুল খেলাধুলার উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা: তাহসিনা রুশদীর আসিফ মাহমুদের ‘সিন্ডিকেটে’ ১১ হাজার কোটি টাকা? অনুসন্ধানে দুদক মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: জিকে গউছ কুলাউড়ায় ২,৫০০ চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিদ্যুতের লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিলে নাকাল শান্তিগঞ্জ, জনমনে ক্ষোভ
advertisement
সিলেট বিভাগ

উন্নয়নের পথে শান্তিগঞ্জ, এগোচ্ছে ফোরল্যান সড়কের কাজ

বহুল প্রত্যাশিত সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ককে ফোরলেনে উন্নীত করার কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এর অংশ হিসেবে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট থেকে উজানীগাঁও পর্যন্ত প্রায় ২ কিলোমিটার সড়কের নির্মাণকাজ বর্তমানে পুরোদমে বাস্তবায়িত হচ্ছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সেতু মন্ত্রণালয়ের অধীনে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগ প্রকল্পটি বাস্তবায়ন করছে। নির্মাণকাজের দায়িত্ব পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান এম এম বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। প্রায় ৭৫ কোটি ৯৩ লাখ ২৮ হাজার ২৫২ টাকা ব্যয়ে ২০২৫ সালের জুন মাসে প্রকল্পটির চুক্তি সম্পাদিত হয়। প্রকল্প বাস্তবায়নের জন্য সময় নির্ধারণ করা হয়েছে ২৮ মাস।

চুক্তি অনুযায়ী শান্তিগঞ্জ বাজার এলাকা থেকে কাজ শুরু হয়েছে। বর্তমানে সড়কের দুই পাশে ভিটবালি দিয়ে ভরাটের কাজসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম জোরেশোরে চলছে। স্থানীয়দের প্রত্যাশা, ফোরল্যান সড়কের কাজ সম্পন্ন হলে শান্তিগঞ্জের সার্বিক চিত্র বদলে যাবে এবং যোগাযোগ ব্যবস্থায় আসবে নতুন গতি।

সরেজমিনে দেখা গেছে, সড়কের নির্মাণকাজকে ঘিরে পথচারী, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। অনেকেই মনে করছেন, এই উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে শান্তিগঞ্জের অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য এবং যাতায়াত ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইট ইঞ্জিনিয়ার সাকিব আল হাসান জানান, ইতোমধ্যে রাস্তার ঢালাই কাজের প্রায় ৫০ শতাংশ এবং মাটির কাজের প্রায় ৭০ শতাংশ সম্পন্ন হয়েছে। এছাড়া সড়কের মাঝখানে আধুনিক ডিভাইডার নির্মাণ করা হবে। শান্তিগঞ্জ বাজার এলাকায় দৃষ্টিনন্দন আলোকসজ্জা, বাজার ও আবাসিক এলাকায় প্রায় ১ কিলোমিটার ড্রেনেজ ব্যবস্থা এবং পুরো ২ কিলোমিটার এলাকায় পথচারীদের জন্য ওয়াকওয়ে নির্মাণের পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও জানান, বিদ্যুতের খুঁটি অপসারণ, গাছ কাটার বিলম্ব এবং টানা বৃষ্টিপাতের কারণে কিছু সময় কাজের গতি ব্যাহত হলেও বর্তমানে নির্মাণকাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে।

এ বিষয়ে সুনামগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ড. মোহাম্মদ আহমদ উল্লাহ বলেন, প্রকল্পের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ করার লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি।

এই সম্পর্কিত আরো

রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফরে মির্জা ফখরুল

খেলাধুলার উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা: তাহসিনা রুশদীর

আসিফ মাহমুদের ‘সিন্ডিকেটে’ ১১ হাজার কোটি টাকা? অনুসন্ধানে দুদক

মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ

দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: জিকে গউছ

কুলাউড়ায় ২,৫০০ চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ

হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিদ্যুতের লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিলে নাকাল শান্তিগঞ্জ, জনমনে ক্ষোভ