বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
ঢাকায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, শুরু হয়েছে শেয়ার বুকিং মেলা বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা বকুল, ছাত্রদলের বিক্ষোভ মিছিল হতাশায় ভুগছেন? কোরআনের এই ১০ আয়াত নিয়ে একটু ভাবুন ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, শ্রীমঙ্গলে দুইজনের কারাদণ্ড রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয় সিলেটে রেলের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে দুই আরএনবি সদস্য আটক চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে বাংলাদেশিসহ আটক ৩২৫ নারী ও বৃদ্ধ দম্পতিকে প্রাণনাশের হুমকি, চুনারুঘাটে গ্রেপ্তার ৩ সিলেটে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার
advertisement
সিলেট বিভাগ

তরুণদের মাঠে ফেরানোর উদ্যোগ: মৌলভীবাজারে শুরু হলো মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট

মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আরও বেশি আগ্রহী করে তুলতে মৌলভীবাজারে শুরু হয়েছে মাদকবিরোধী প্রীতি ফুটবল ম্যাচ। 'খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে মাঠে চল' এই লক্ষ্যকে সামনে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের উদ্যোগে এই ক্রীড়া উৎসবের আয়োজন করা হয়েছে।

শনিবার (১৬ মে) বিকেলে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচটি অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় মৌলভীবাজার সদর উপজেলা একাদশ ও মৌলভীবাজার পৌরসভা একাদশ। মাঠজুড়ে দর্শকদের টানটান উত্তেজনার মধ্য দিয়ে অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা অনুষ্ঠিত হয়। শেষ পর্যন্ত মৌলভীবাজার পৌরসভা একাদশকে ২-০ গোলে পরাজিত করে শুভ সূচনা করেছে মৌলভীবাজার সদর উপজেলা একাদশ।

খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় মৌলভীবাজারের উপ-পরিচালক মোঃ রাশেদুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলা প্রশাসনের প্রতিনিধি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক অমর কুমার সেন এবং পরিদর্শক মাসুদুর রহমান তালুকদার। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী সাদিকুর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম্যাজিক মোহন এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, মাদকের ভয়াবহ ছোবল থেকে যুব সমাজকে রক্ষা করা এবং জনসচেতনতা বৃদ্ধি করাই এই আয়োজনের মূল উদ্দেশ্য। খেলাধুলার সুস্থ পরিবেশই পারে তরুণদের মাদক থেকে দূরে রাখতে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী দিনগুলোতে মৌলভীবাজার জেলার প্রতিটি উপজেলায় ধারাবাহিকভাবে এই মাদকবিরোধী ফুটবল ম্যাচের আয়োজন করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

এই সম্পর্কিত আরো

ঢাকায় ১ হাজার শয্যার আন্তর্জাতিক হাসপাতাল, শুরু হয়েছে শেয়ার বুকিং মেলা

বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হামলায় আহত ছাত্রদল নেতা বকুল, ছাত্রদলের বিক্ষোভ মিছিল

হতাশায় ভুগছেন? কোরআনের এই ১০ আয়াত নিয়ে একটু ভাবুন

ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন, শ্রীমঙ্গলে দুইজনের কারাদণ্ড

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পদের আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ নয়

সিলেটে রেলের টিকিট কালোবাজারে বিক্রির দায়ে দুই আরএনবি সদস্য আটক

চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুই সেনাসদস্য নিহত

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীবিরোধী অভিযানে বাংলাদেশিসহ আটক ৩২৫

নারী ও বৃদ্ধ দম্পতিকে প্রাণনাশের হুমকি, চুনারুঘাটে গ্রেপ্তার ৩

সিলেটে ১০ হাজার ইয়াবাসহ ৩জন গ্রেফতার