সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ফেনসিডিলসহ নারী আটক সিলেটে নতুন বাসায় ওঠার পরদিনই ঘর থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার সংকটের মেঘ কেটে রোদের দেখা: মাঠ কাঁপাতে প্রস্তুত কিংস বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি
advertisement
সিলেট বিভাগ

দেশের উন্নয়নে প্রবাসীদের অবদান অসামান্য: এমপি এমরান আহমদ চৌধুরী

সিলেট-৬ আসনের সংসদ সদস্য ও সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, দেশের সার্বিক উন্নয়নে প্রবাসীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে জাতীয় অর্থনীতিকে সচল রাখার পাশাপাশি তারা নিজ নিজ এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে দারিদ্র্য বিমোচনেও গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। মেহেরপুর প্রবাসী কল্যাণ সংস্থার আজকের এই মহতি উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয় এবং তারা এই উন্নয়নের সমান অংশীদার।

শনিবার (১৬ মে) গোলাপগঞ্জ উপজেলার শরীফগঞ্জ ইউনিয়নের মেহেরপুর বাজারে 'মেহেরপুর প্রবাসী কল্যাণ সংস্থা'র উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় মানুষের মধ্যে খাদ্যসামগ্রী ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এলাকার বিশিষ্ট মুরুব্বি দুদু মিয়া বুধুর সভাপতিত্বে ও জাবেদুর রহমান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন— সিলেট জেলা যুবদলের যুগ্ম-সম্পাদক লিটন আহমদ, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল জলিল সাবু এবং শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি সামছুল ইসলাম গেদাই।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন— শরীফগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি সুহরাব আলী, ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি ওসমান আলী, ৩নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কাজী বিলাল, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম, গোলাপগঞ্জ শ্রমিকদলের সহ-সভাপতি সেলিম আহমদ, শরীফগঞ্জ শ্রমিকদল সভাপতি আব্দুল হাফিজ, যুবদল নেতা সুহেল আহমদ, রুহেল আহমদ, সুমন আহমদ, নজরুল ইসলাম, বদরুল আলম, ঢাকাদক্ষিণ ডিগ্রি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুলতান আহমদ ও মারজান আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে প্রধান অতিথি অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী মেহেরপুর প্রবাসী কল্যাণ সংস্থার উত্তরোত্তর সফলতা কামনা করেন এবং সামর্থ্যবানদের এভাবে আর্তমানবতার সেবায় এগিয়ে আসার আহ্বান জানান। সভা শেষে এলাকার দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও ঘর তৈরির জন্য ঢেউটিন বিতরণ করা হয়।

এই সম্পর্কিত আরো

গোয়াইনঘাটে ২৪ লাখ টাকার ফেনসিডিলসহ নারী আটক

সিলেটে নতুন বাসায় ওঠার পরদিনই ঘর থেকে চিকিৎসকের মরদেহ উদ্ধার

সংকটের মেঘ কেটে রোদের দেখা: মাঠ কাঁপাতে প্রস্তুত কিংস

বিশ্বনাথে ইসলামী আন্দোলনের উপজেলা ও পৌর শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

ছাত্রলীগের নৈরাজ্যের প্রতিবাদে কানাইঘাটে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

মায়ের শেষ বিদায়ে মুকুলের কান্না ছুঁয়ে গেল জানাজায় উপস্থিত সবাইকে

আ. লীগ নেতার গাড়িতে ‘লংড্রাইভ করেছেন’ পাটওয়ারী, দাবি রাশেদ খাঁনের

শাল্লায় বিএনপি নেতা আলী আমজাদের ইন্তেকাল, নাছির চৌধুরীর শোক

সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় এমপি মিলনকে ফুলেল শুভেচ্ছা

স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি