বুধবার, ২২ জুলাই ২০২৬
বুধবার, ২২ জুলাই ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
বহিষ্কারের সুপারিশের পরই পাল্টা সমাবেশ, উত্তপ্ত দিরাই বিএনপি ছাতকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ২ ড্রেজার জব্দ; আটক ২ বন্যার শঙ্কায় সিলেট, ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা বিপৎসীমার ৩৫ সেমি ওপরে অভিযোগের পাহাড় সোবহানীঘাট ফাঁড়ির এসআই শিপলুর বিরুদ্ধে: সিলেটে তোলপাড় শাহ খুররম ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা মুস্তাকিম আলী শাহ স্থায়ী বহিষ্কার মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা - শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান তনু হত্যা: সাবেক সেনাসদস্য ও এক বেসামরিক ব্যক্তির ডিএনএ পরীক্ষার নির্দেশ এসএমপিতে নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, চট্টগ্রামে গেলেন কুদ্দুস চৌধুরী পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি সবুজ কুলাউড়া গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
advertisement
সিলেট বিভাগ

জনবান্ধব প্রশাসন গড়তে দক্ষ কর্মকর্তার বিকল্প নেই: ডিসি পাভেল

বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র-এ চলমান ৮০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের জেলা ও উপজেলা সংযুক্তি কার্যক্রমের সমাপনী অনুষ্ঠান বৃহস্পতিবার (১৪ মে) মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়-এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

জেলা প্রশাসন, মৌলভীবাজার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৌহিদুজ্জামান পাভেল। তিনি প্রশিক্ষণার্থী কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

বক্তব্যে জেলা প্রশাসক মাঠ প্রশাসনে দায়িত্ব পালনের ক্ষেত্রে সততা, পেশাদারিত্ব, জনসেবামূলক মানসিকতা এবং আন্তঃবিভাগীয় সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, জনগণের দোরগোড়ায় কার্যকর সেবা পৌঁছে দিতে প্রশাসনিক কর্মকর্তাদের দক্ষতা ও মানবিক দৃষ্টিভঙ্গি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে ২৭ ব্যাচের বিভিন্ন ক্যাডারের মোট ৮ জন কর্মকর্তা মৌলভীবাজার জেলার সার্বিক বিষয় নিয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। উপস্থাপনায় জেলার প্রশাসনিক কাঠামো, উন্নয়ন কার্যক্রম, সম্ভাবনা ও বিভিন্ন চ্যালেঞ্জের বিষয়গুলো তুলে ধরা হয়।

প্রেজেন্টেশন শেষে অংশগ্রহণকারী কর্মকর্তাদের উপস্থাপনার ওপর প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত কর্মকর্তারা বিভিন্ন বিষয়ে মতামত ও পরামর্শ প্রদান করেন।

অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা, জেলা পুলিশ সুপারের প্রতিনিধি, উপপরিচালক (কৃষি সম্প্রসারণ)সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঠ প্রশাসন বিষয়ে বাস্তব অভিজ্ঞতা অর্জনের গুরুত্ব তুলে ধরা হয় এবং ভবিষ্যতে দক্ষ, মানবিক ও জনবান্ধব প্রশাসন গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এই সম্পর্কিত আরো

বহিষ্কারের সুপারিশের পরই পাল্টা সমাবেশ, উত্তপ্ত দিরাই বিএনপি

ছাতকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ২ ড্রেজার জব্দ; আটক ২

বন্যার শঙ্কায় সিলেট, ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা বিপৎসীমার ৩৫ সেমি ওপরে

অভিযোগের পাহাড় সোবহানীঘাট ফাঁড়ির এসআই শিপলুর বিরুদ্ধে: সিলেটে তোলপাড়

শাহ খুররম ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা মুস্তাকিম আলী শাহ স্থায়ী বহিষ্কার

মাইলস্টোন ট্র্যাজেডি স্মরণসভা শোককে শক্তিতে পরিণত করে এগিয়ে যেতে হবে: জুবাইদা রহমান

তনু হত্যা: সাবেক সেনাসদস্য ও এক বেসামরিক ব্যক্তির ডিএনএ পরীক্ষার নির্দেশ

এসএমপিতে নতুন কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, চট্টগ্রামে গেলেন কুদ্দুস চৌধুরী

পুলিশের ডিআইজি ও এসপি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে একযোগে বদলি

সবুজ কুলাউড়া গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন