মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ? শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩ সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

সিলেটে অনলাইন তীর জুয়ার আসরে র‌্যাবের হানা, আটক ৬

সিলেট নগরীর থানার পাশেই চলছিল অনলাইন জুয়ার আসর। জমজমাট এ আসরে আকস্বিক অভিযান চালায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯। অভিযানে ধরা পড়ে ছয়জন জুয়াড়ি। জব্দ করা হয় অনলাইন জুয়ার বিপুল পরিমাণ সরঞ্জাম ও নগদ অর্থ। তবে, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আরও ৮/১০ জন। 

র‌্যাব জানায়, বুধবার (১৩ মে ) রাত সোয়া ১০টার দিকে সিলেট নগরীর কোতোয়ালি থানার অদূরে সার্কিট হাউস সংলগ্ন একটি ভবনে অনলাইন জুয়ার আসর চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান করা হয়। রাত ১০টা ২৫ মিনিট পর্যন্ত চলা অভিযানে সেখানে অবস্থানরত ৬ জনকে আটক করা হয়। এ সময় আরও ৮–১০ জন ব্যক্তি পালিয়ে যায়।

আটককৃতরা হলেন সুনামগঞ্জের চান্দেরনগরের মৃত মফিজুর রহমানের ছেলে মো. আখতার হোসেন (৪৬), মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বারুকান্দার মো. আলাউদ্দিনের ছেলে মো. আশরাফুল (৩৭), কোতোয়ালি থানা এলাকার  গঙ্গা লালের ছেলে চান্নু লাল (৩০), মৃত কালুয়া লালের ছেলে জনি (৪২), মৃত কায়েসের ছেলে জন্টু (৩৯) ও শিবগঞ্জ এলাকার মৃত আব্দুল করিমের ছেলে মো. ফারুক মিয়া (৩৯)।

আটককৃতরা ব্যক্তিরা অনলাইন জুয়ার বিভিন্ন অ্যাপ ও প্ল্যাটফর্ম যেমন 'Night Teer', 'Teer Live', 'Night India Teer' এবং 'Shillong Teer' ব্যবহার করে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নিত বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

অভিযানকালে তাদের কাছ থেকে ১টি স্মার্ট মোবাইল ফোন, ১৭৭টি টালি খাতা এবং ৪টি তীর বোর্ড জব্দ করা হয়।

র‌্যাব জানায়, এই চক্রটি বিভিন্ন অনলাইন জুয়া অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষকে ১০ টাকা বিনিয়োগে ৮০০ টাকা জয়ের প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করছিল। চক্রটি এমএফএস (Mobile Financial Service) অ্যাপ ব্যবহার করে অর্থ লেনদেন করত এবং গোপনে কার্যক্রম পরিচালনা করত।

এ তথ্যটি নিশ্চিত করেছেন র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তীতে আটক ব্যক্তিদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনসহ সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

এই সম্পর্কিত আরো

কানাইঘাটে রাজাগঞ্জ ইউপি জাসাসের অভিষেক ও পরিচিতি সভা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

বিবিয়ানা গ্যাসক্ষেত্রে ‘ট্রি গার্ডিয়ানশিপ’, বিতরণ হবে ৩১৯০ ফলদ চারা

নবীগঞ্জে নিখোঁজ স্কুলছাত্রীকে ঘিরে ধোঁয়াশা: প্রেমঘটিত পলায়ন নাকি অপহরণ?

শ্রীমঙ্গলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

গোয়াইনঘাটে প্রকৌশলীর কার্যালয়ে তালা

মার্কিন ডলারের বিপরীতে সাড়ে ৫ বছরে সবচেয়ে শক্তিশালী অবস্থানে টাকা

প্রেমের ফাঁদে ফেলে স্কুলছাত্রীকে ৫ দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ৩

সিলেটে মহানগর জামায়াতের বিক্ষোভ মিছিল

সিলেটে ৩ ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের ৪৮ হাজার টাকা জরিমানা