বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
বিদ্যুৎকেন্দ্র আছে, জ্বালানি নেই—অন্ধকার কাটবে কীভাবে ছাতকের বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা পেনাংয়ের চিফ মিনিস্টারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বাঁধনকে হেনস্তার ঘটনা - ক্ষুব্ধ রাজনৈতিক মহল ও শিল্পী সমাজ সিসিক প্রশাসক - নদীভাঙন ও জলাবদ্ধতা রোধে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার মেগা প্রকল্প কানাইঘাটে আজিজুর হত্যা: জৈন্তাপুর থেকে নাহিয়ানকে গ্রেপ্তার করল র‌্যাব কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক ছাতকের পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ পালন ডিসেম্বরেই দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার! শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা
advertisement
সিলেট বিভাগ

প্রধানমন্ত্রীর সঙ্গে মতবিনিময় সভায় আমন্ত্রণ পেলেন সিলেটের ৪ যুবদল নেতা

​আগামী ৯ মে রাজধানী ঢাকায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের উপস্থিতিতে অনুষ্ঠিতব্য এক উচ্চপর্যায়ের মতবিনিময় সভায় আমন্ত্রণ পেয়েছেন সিলেটের শীর্ষ চার যুবদল নেতা।

উক্ত মতবিনিময় সভায় জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং জেলা ও মহানগর যুবদল নেতৃবৃন্দ অংশগ্রহণ করবেন।

এই সভায় অংশগ্রহণের জন্য সিলেট জেলা ও মহানগর যুবদলের শীর্ষ চার নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
 
আমন্ত্রিত নেতৃবৃন্দ হলেন- সিলেট জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট মোমিনুল ইসলাম মোমিন, মহানগর যুবদলের সভাপতি শাহনেওয়াজ বক্ত চৌধুরী তারেক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ মকসুদ আহমেদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মোঃ সম্রাট হোসেন।
 
আগামী শনিবার রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে সকাল ৯ টা থেকে বিএনপি চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান-এর সাথে যুবদল নেতৃবৃন্দের শুরু হতে যাওয়া এই সভায় কেন্দ্রীয় নির্বাহী কমিটির পাশাপাশি সিলেট সহ দেশের সকল জেলা ও মহানগর শাখার আমন্ত্রিত নেতৃবৃন্দ অংশ নেবেন।

জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি, আমন্ত্রিত সকল নেতৃবৃন্দকে যথাসময়ে কর্মসূচিস্থলে উপস্থিত থাকার জন্য সাংগঠনিক নির্দেশনা প্রদান করেছেন।


সিলেটের যুবদলের শীর্ষ নেতাদের এই আমন্ত্রণ প্রাপ্তির খবরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। আমন্ত্রিত নেতৃবৃন্দ জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সাথে সরাসরি এই মতবিনিময় সভা তৃণমূল পর্যায়ে সংগঠনকে এক নতুন মাত্রায় নিয়ে যাবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে আগামী দিনের  সাংগঠনিক কর্মসূচি বাস্তবায়নে এই সভা থেকে বিশেষ রোডম্যাপ পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।
 
​সিলেটের রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কেন্দ্রীয়ভাবে সিলেটের চার শীর্ষ নেতার এই অংশগ্রহণ আগামী দিনে স্থানীয় রাজনীতিতে তাদের অবস্থান ও সাংগঠনিক গুরুত্বকে আরও সুসংহত করবে

এই সম্পর্কিত আরো

বিদ্যুৎকেন্দ্র আছে, জ্বালানি নেই—অন্ধকার কাটবে কীভাবে

ছাতকের বৌলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা

পেনাংয়ের চিফ মিনিস্টারের সঙ্গে বাংলাদেশের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

বাঁধনকে হেনস্তার ঘটনাক্ষুব্ধ রাজনৈতিক মহল ও শিল্পী সমাজ

সিসিক প্রশাসকনদীভাঙন ও জলাবদ্ধতা রোধে ৪ হাজার ৬৩৫ কোটি টাকার মেগা প্রকল্প

কানাইঘাটে আজিজুর হত্যা: জৈন্তাপুর থেকে নাহিয়ানকে গ্রেপ্তার করল র‌্যাব

কারাগার থেকে মুক্তি পেলেন বিদিশা সিদ্দিক

ছাতকের পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নজরুল বর্ষ পালন

ডিসেম্বরেই দেশে ফেরার পরিকল্পনা শেখ হাসিনার!

শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ৪ মৎস্যজীবীকে ১০ হাজার টাকা জরিমানা