মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফরে মির্জা ফখরুল খেলাধুলার উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা: তাহসিনা রুশদীর আসিফ মাহমুদের ‘সিন্ডিকেটে’ ১১ হাজার কোটি টাকা? অনুসন্ধানে দুদক মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: জিকে গউছ কুলাউড়ায় ২,৫০০ চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বিদ্যুতের লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিলে নাকাল শান্তিগঞ্জ, জনমনে ক্ষোভ
advertisement
সিলেট বিভাগ

আবেদন ২৫ হাজার

বানিয়াচং সরকারি গুদামে ধান সংগ্রহ শুরু, জানেন না কৃষক!

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সরকারি খাদ্য গুদামে ধান বিক্রির জন্য প্রায় ২৫ হাজার আবেদন জমা পড়েছে। তবে মাঠপর্যায়ের অনেক কৃষক বলছেন, তারা সরকারি ক্রয়কেন্দ্রে ধান দিতে কোনো আবেদনই করেননি। এ নিয়ে ধান সংগ্রহ কার্যক্রমে অনিয়ম, ভুয়া আবেদন ও জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহারের অভিযোগ উঠেছে।

স্থানীয় কৃষি অধিদপ্তর যাচাই-বাছাই শেষে লটারির জন্য ১৪ হাজার ৮৮০ জন কৃষকের তালিকা প্রস্তুত করেছে। এই তালিকার সূত্র ধরে মোবাইল ফোনে অনেকের সঙ্গে কথা বলে পাওয়া গেছে চাঞ্চল্যকর তথ্য। তালিকায় দেওয়া মোবাইল নম্বরের সঙ্গে এনআইডিধারীর মিল পাওয়া যায়নি। কেউ কেউ নিজেদের এনআইডি ব্যবহারের বিষয়েও অবগত নন। আবার কেউ ৫০০ থেকে ১ হাজার টাকার বিনিময়ে এনআইডি কার্ড দিয়েছেন বলেও জানিয়েছেন।

অনুসন্ধানে দেখা গেছে, তালিকায় একই পরিবারের পাঁচ থেকে সাতজনের নামও রয়েছে। অভিযোগ রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীরা গুচ্ছ আকারে এনআইডি সংগ্রহ করে ভিন্ন কৌশলে আবেদন করেছেন। প্রকৃতপক্ষে তালিকার বড় একটি অংশই প্রকৃত কৃষক নন বলে অভিযোগ উঠেছে।

এনআইডি সংগ্রহের পেছনের চিত্র আরও উদ্বেগজনক। বিভিন্ন সূত্রে জানা গেছে, কেউ কেউ ফটোকপির দোকান থেকে টাকা দিয়ে এনআইডির কপি সংগ্রহ করেছেন। আবার কোনো কোনো প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারীদের মাধ্যমে এনআইডি সংগ্রহের অভিযোগও পাওয়া গেছে।

আইনজীবীরা বলছেন, এভাবে এনআইডির তথ্য ব্যবহার ব্যক্তিগত নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।

হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মঞ্জুর আহমেদ শাহীন বলেন, “ব্যক্তিগত পর্যায়ে এনআইডির তথ্য সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি।”

প্রান্তিক কৃষকদের অভিযোগ, সরকারি ক্রয়কেন্দ্রে ধান সরবরাহে নানা জটিলতা, মাঠপর্যায়ে প্রচারণার অভাব এবং রাজনৈতিক প্রভাবের কারণে প্রকৃত কৃষকরা ধান দিতে পারেন না।

সুজাতপুরের কৃষক আশরাফুল মিয়া বলেন, ধান ক্রয়ের বিষয়ে আমি কিছুই জানি না। গ্রামের একজন পাড়া-প্রতিবেশীর এনআইডি নিয়ে আবেদন করেছেন বলে শুনেছি। অথচ আমি একজন প্রকৃত কৃষক।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মন্তব্যে সাবেক ছাত্রদল নেতা কবির আহমেদ লিখেছেন, কৃষকরা আবেদন করতে পারেন না। তাই আইডি কার্ড সংগ্রহ করে নিজেই আবেদন করেছি।

সরকারি নির্দেশনা অনুযায়ী গত ৩ মে রোববার উপজেলা খাদ্য গুদামে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন। উদ্বোধনের আগে উপজেলা হলরুমে লটারির মাধ্যমে দুইজনের নাম ঘোষণার পর তা স্থগিত করা হয়। লটারির সময় প্রকৃত কৃষকদের খোঁজ করা হলেও সেখানে কোনো প্রকৃত কৃষকের উপস্থিতি পাওয়া যায়নি বলে অভিযোগ রয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, ১৪ এপ্রিল থেকে ম্যানুয়ালি আবেদন গ্রহণ শুরু হয়ে ১৮ এপ্রিল শেষ হয়। পরে ধান-চাল সংগ্রহ কমিটির সিদ্ধান্তে ২১ এপ্রিল থেকে গুগল ফর্মের মাধ্যমে পুনরায় আবেদন নেওয়া শুরু হয়। আবেদনের শেষ সময় ২৮ এপ্রিল নির্ধারণ করা হলেও ৩০ এপ্রিল রাত ১২টা পর্যন্ত আবেদন প্রক্রিয়া চালু ছিল।

স্থানীয় খাদ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বানিয়াচং উপজেলায় সরাসরি প্রান্তিক কৃষকদের কাছ থেকে ২ হাজার ২০৫ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। এ কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

এ বিষয়ে বানিয়াচং উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলাম বলেন, ভুয়া মোবাইল নম্বর, একই নম্বর বারবার ব্যবহার এবং জাল বা অসংগতিপূর্ণ এনআইডি ব্যবহার করে করা আবেদন যাচাই-বাছাই করে ১১ হাজার আবেদন বাতিল করা হয়েছে। আরও যাচাই করা হবে। আগামী ৬ মে বুধবার লটারির মাধ্যমে কৃষক নির্বাচন করা হবে।

তিনি আরও বলেন, লটারির পরও যদি এনআইডি কার্ডের সঙ্গে কৃষকের পরিচয়ের অমিল পাওয়া যায়, তাহলে তা বাতিল করা হবে। এমনকি লটারিতে নির্বাচিত ব্যক্তি প্রকৃত চাষি কিনা, তা কৃষি অফিসের ডাটাবেজে যাচাই করা হবে। প্রকৃত কৃষক না হলে তার কাছ থেকে ধান ক্রয় না করার সুপারিশ করা হবে।

এই সম্পর্কিত আরো

রাষ্ট্রপতি হিসেবে প্রথম সিলেট সফরে মির্জা ফখরুল

খেলাধুলার উন্নয়নে প্রধানমন্ত্রীর বিশেষ পরিকল্পনা: তাহসিনা রুশদীর

আসিফ মাহমুদের ‘সিন্ডিকেটে’ ১১ হাজার কোটি টাকা? অনুসন্ধানে দুদক

মঙ্গলবার থেকে শিল্প-কারখানায় স্বাভাবিক হবে গ্যাস সরবরাহ

দুর্গাপূজায় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে: জিকে গউছ

কুলাউড়ায় ২,৫০০ চা শ্রমিকের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের রেইনকোট বিতরণ

হাজী স্বপনকে ছেড়ে দেওয়ার অভিযোগ, ওসি প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

কুলাউড়ায় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ

কুলাউড়ায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

বিদ্যুতের লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিলে নাকাল শান্তিগঞ্জ, জনমনে ক্ষোভ