মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন গুরুতর ৩৮ জন ওসমানীতে - নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জকিগঞ্জে শহিদ ওয়াসিম ব্রিগেডের কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন একই ঘটনায় দুটি করে মামলা - শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি সংবাদ সম্মেলন - সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান
advertisement
খেলাধুলা

সালমানের বিরুদ্ধে আইসিসির কাছে বিচার দিচ্ছে ভারত

এশিয়া কাপ ফাইনালের পর দেওয়া মন্তব্যের জন্য সমস্যায় পড়তে পারেন পাকিস্তানের অধিনায়ক সালমান আঘা। ভারতীয় ক্রিকেট বোর্ড তার বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ দায়ের করার সিদ্ধান্ত নিয়েছে।

রবিবার ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সালমান বলেন, ‘আমাদের গোটা দল ম্যাচ ফি-র পুরোটাই আমাদের সাধারণ মানুষ এবং শিশুদের জন্য দান করছি, যারা ভারতের আক্রমণে (অপারেশন সিঁদুর) ক্ষতিগ্রস্ত হয়েছেন।’

জাগরণ ডট কমের প্রতিবেদন অনুযায়ী, বিসিসিআই মনে করছে এই মন্তব্য শুধু বিতর্কিতই নয়, রাজনৈতিকও। বোর্ডের একটি সূত্র জানায়, সালমানের মন্তব্য সংবেদনশীল বিষয় ছুঁয়ে গেছে এবং এটি আচরণবিধি ভঙ্গের শামিল। ভারতের নাম সরাসরি যুক্ত করায় বিষয়টি আন্তর্জাতিক পর্যায়েও আলোচনার কারণ হতে পারে।

এর আগে ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব জানিয়েছিলেন, এশিয়া কাপ থেকে পাওয়া নিজের ম্যাচ ফি তিনি ভারতীয় সেনাবাহিনী এবং পেহেলগামে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিবারের জন্য দান করছেন। সালমান সেই মন্তব্যের পরই নিজের অবস্থান তুলে ধরেন।

এছাড়া সংবাদ সম্মেলনে সালমান এশিয়ান ক্রিকেট কাউন্সিল ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির পক্ষে অবস্থান নেন। তিনি বলেন, ‘এসিসি সভাপতির কাছ থেকে ট্রফি না নিলে কার কাছ থেকে নেবে?’

সালমানের এমন মন্তব্যকে কেন্দ্র করে এখন নতুন করে বিতর্ক ছড়িয়েছে। ভারতীয় বোর্ড তাদের আনুষ্ঠানিক অভিযোগ জমা দিতে যাচ্ছে।

এই সম্পর্কিত আরো

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন

গুরুতর ৩৮ জন ওসমানীতে নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক

বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি

ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জকিগঞ্জে শহিদ ওয়াসিম ব্রিগেডের কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন

একই ঘটনায় দুটি করে মামলা শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ

নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি

সংবাদ সম্মেলন সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের

বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান