সোমবার, ০২ মার্চ ২০২৬
সোমবার, ০২ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সংবাদ সম্মেলন - সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান মেট্রোর পাশাপাশি মনোরেল চালুর আগ্রহের কথা জানালেন প্রধানমন্ত্রী আয়াতুল্লাহ আলী খামেনির আহত স্ত্রী মারা গেছেন আল জাজিরার বিশ্লেষণ - যুদ্ধের চেয়ে আত্মসমর্পণকেই বেশি ভয় পায় ইরান আজও ৩৯টি ফ্লাইট বাতিল, তিনদিনে মোট ১০২ কয়েক মাস পরিকল্পনার পর খামেনিকে হত্যা করে যুক্তরাষ্ট্র-ইসরাইল মধ্যপ্রাচ্যে দুই বাংলাদেশির মৃত্যুতে সরকারের বিবৃতি আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে এবার ঢাকার শোক প্রকাশ বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র
advertisement
খেলাধুলা

মায়ার্স ঝড়ে রংপুরকে ১৯৮ রানের টার্গেট বরিশালের

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) চলতি আসরে একটি ম্যাচেও হারেনি রংপুর রাইডার্স। পাঁচ ম্যাচে পাঁচটিতেই জয় তুলে নিয়েছে নুরুল হাসান সোহানের দল। অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন বরিশালের টুর্নামেন্টের একমাত্র হার এই রংপুরের বিপক্ষেই। ঢাকার হার সিলেটে ফিরিয়ে দিতে রংপুরকে ১৯৮ রানের টার্গেট দিয়েছে বরিশাল। ৬৯ রানের অসাধারণ এক ইনিংস খেলে অপরাজিত থাকেন কাইলি মায়ার্স।

   
সিলে আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে বরিশালকে ব্যাট করতে পাঠায় রংপুর। দুই ওপেনার তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তর  জুটি থেকে আসে ৮১ রান। ৩০ বলে ব্যাক্তিগত ৪১ রানের ইনিংস খেলে কামরুল ইসলাম রাব্বির বলে আউট হন শান্ত। স্কোরকার্ডে ৯ রান যোগ হতে তামিমকেও সাজঘরে ফেরান ডানহাতি এই পেসার। তৌহিদ হৃদয় আউট হন ব্যক্তিগত ২৩ রানে। তবে তিনে নামা কাইলি মায়ার্স এদিন ছিলেন অপ্রতিরোধ্য। ২৯ বলে ৭ ছক্কা ও ১ চারে খেলেন ৬৯ রানের দুর্দান্ত এক ইনিংস। এছাড়াও ৬ বলে ব্যক্তিগত ২০ রান করে রান আউট হন ফাহিম আশরাফ। রংপুরের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন কামরুল ইসলাম। রান তাড়ায় নেমে দ্বিতীয় ওভারেই মারকুটে অ্যালেক্স হেলসকে দলীয় ৪ রানে হারিয়েছে রংপুর। এখন পর্যন্ত ৩ ওভার শেষে তাদের সংগ্রহ ১ উইকেটে ১৩ রান।

এই সম্পর্কিত আরো

সংবাদ সম্মেলন সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের

বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান

মেট্রোর পাশাপাশি মনোরেল চালুর আগ্রহের কথা জানালেন প্রধানমন্ত্রী

আয়াতুল্লাহ আলী খামেনির আহত স্ত্রী মারা গেছেন

আল জাজিরার বিশ্লেষণ যুদ্ধের চেয়ে আত্মসমর্পণকেই বেশি ভয় পায় ইরান

আজও ৩৯টি ফ্লাইট বাতিল, তিনদিনে মোট ১০২

কয়েক মাস পরিকল্পনার পর খামেনিকে হত্যা করে যুক্তরাষ্ট্র-ইসরাইল

মধ্যপ্রাচ্যে দুই বাংলাদেশির মৃত্যুতে সরকারের বিবৃতি

আয়াতুল্লাহ খামেনির মৃত্যুতে এবার ঢাকার শোক প্রকাশ

বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র