মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন গুরুতর ৩৮ জন ওসমানীতে - নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জকিগঞ্জে শহিদ ওয়াসিম ব্রিগেডের কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন একই ঘটনায় দুটি করে মামলা - শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি সংবাদ সম্মেলন - সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান
advertisement
খেলাধুলা

এশিয়া কাপ: শ্রীলঙ্কাকে হারিয়ে সুপার ফোরে বাংলাদেশের দুর্দান্ত সূচনা

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় পেল বাংলাদেশ। যে শ্রীলঙ্কার জয়ে ভর করে বাংলাদেশ সুপার ফোরে এসেছে শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে তাদেরই হারিয়ে দিয়েছে ৪ উইকেটের ব্যবধানে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে শ্রীলঙ্কা আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে। জবাবে সাইফ হাসান ও তাওহীদ হৃদয়ের ফিফটিতে ভর করে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ।

রান তাড়া করতে নেমে যদিও শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। প্রথম ওভারের পঞ্চম বলে রানের খাতা খোলার আগেই নুয়ান থুশারার বলে বোল্ড হয়ে ফিরেন তানজিদ হাসান। সেখান থেকে লিটন দাস ও সাইফ মিলে ৫৯ রানের জুটি গড়ে দলের জয়ের ভিত গড়ে দেন। ৬.৩ ওভারের মাথায় দলীয় ৬০ রানের সময় লিটন ফিরেন ১৬ বলে ৩ চারে ২৩ রানের ক্যামিও ইনিংস খেলে।

এরপর তৃতীয় উইকেটে সাইফ ও হৃদয় গড়েন ৫৪ রানের জুটি। তাতে বাংলাদেশ জয়ের ভিত আরও দৃঢ় হয়। ১১৪ রানের মাথায় সাইফ একটি বাজে শট খেলে আউট হন। যাওয়ার আগে ৪৫ বলে ২টি চার ও ৪ ছক্কায় ৬১ রানের ইনিংস খেলে যান।

এরপর হৃদয় ও শামীম হোসেন ২৭ বলে ৪৫ রানের জুটি গড়ে বাংলাদেশের জয়কে তরান্বিত করেন। যদিও জয় থেকে মাত্র ১০ রান দূরে থাকতে হৃদয় আউট হন। যাওয়ার আগে ৩৭ বলে ৪টি চার ও ২টি বিশাল ছক্কায় ৫৮ রানের ইনিংস খেলে যান। এরপর ১৬৮ রানে পর পর দুটি উইকেট হারিয়ে বাংলাদেশ শঙ্কা জাগালেও নাসুম এসে বল গালিতে ঠেলে দিয়ে ঝুঁকি নিয়ে এক রান তুলে জয় নিশ্চিত করেন। শামীম ২ চারে ১৪ রানে অপরাজিত থাকেন।

বল হাতে শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা ৪ ওভারে ২২ রানে ২টি উইকেট নেন। আর দাসুন শানাকা ২.৫ ওভারে ২১ রানে নেন ২ উইকেট। ম্যাচসেরা হন সাইফ হাসান।

এই সম্পর্কিত আরো

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন

গুরুতর ৩৮ জন ওসমানীতে নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক

বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি

ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জকিগঞ্জে শহিদ ওয়াসিম ব্রিগেডের কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন

একই ঘটনায় দুটি করে মামলা শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ

নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি

সংবাদ সম্মেলন সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের

বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান