মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন গুরুতর ৩৮ জন ওসমানীতে - নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জকিগঞ্জে শহিদ ওয়াসিম ব্রিগেডের কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন একই ঘটনায় দুটি করে মামলা - শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি সংবাদ সম্মেলন - সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান
advertisement
খেলাধুলা

নতুন নির্বাচক পেলেন লিটন-জ্যোতিরা

অবশেষে জাতীয় পুরুষ ও নারী দলের নির্বাচক প্যানেলে নতুন দুজনকে যুক্ত করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পুরুষ দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পেলেন সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত। আর নারী দলের নির্বাচক প্যানেলে প্রথমবারের মতো নারী হিসেবে যুক্ত হলেন সাবেক অধিনায়ক সালমা খাতুন। তিনি কাজ করবেন বর্তমান প্রধান নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপনের সঙ্গে।

আজ বিকেলে বিসিবির জরুরি সভা শেষে সংবাদমাধ্যমকে এই সিদ্ধান্তের কথা জানান বোর্ডের মিডিয়া ও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান ইফতেখার আহমেদ মিঠু। তিনি বলেন, ‘শান্ত জাতীয় দলে খেলার পাশাপাশি বয়সভিত্তিক দলে নির্বাচকের দায়িত্ব সামলেছেন। সেই অভিজ্ঞতার কারণেই তাকে জাতীয় দলে নেওয়া হয়েছে। আর প্রথমবারের মতো নারী দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পেলেন সালমা খাতুন। তিনি ২০১৪–১৫ সালে আইসিসির সেরা অলরাউন্ডার নির্বাচিত হয়েছিলেন এবং ২০১৫ থেকে ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশ দলের অধিনায়ক ছিলেন। আমার কাছে মনে হয় এই সিদ্ধান্ত যুগান্তকারী।’

মিঠুর মতে, নির্বাচক হিসেবে সালমা খাতুনের নিয়োগে নারী ক্রিকেটার নির্বাচনে গতি আসবে এবং দলের ভেতরে আস্থাও বাড়বে।

গত ফেব্রুয়ারিতে জাতীয় দলের নির্বাচকের দায়িত্ব ছেড়ে দেন সাবেক ওপেনার হান্নান সরকার। কোচিংয়ে মনোযোগ দিতেই তিনি সরে দাঁড়ান। পরে কোচ হন আবাহনী লিমিটেডর। হান্নান সরে যাওয়ার পর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ও আবদুর রাজ্জাক মিলে কার্যত দুই সদস্যের প্যানেল দিয়ে কাজ চালাচ্ছিলেন।

এরই মধ্যে ব্যস্ত সূচিতে টানা সিরিজ খেলেছে বাংলাদেশ দল। হান্নান দায়িত্ব ছাড়ার পর তারা খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ, এরপর সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানে পিঠাপিঠি দুটি টি–টোয়েন্টি সিরিজ। এই সময় থেকেই শূন্য পদে নতুন নির্বাচক নিয়োগের জোরালো আভাস ছিল। অবশেষে বিসিবি সেই শূন্যতা পূরণ করল।

এই সম্পর্কিত আরো

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন

গুরুতর ৩৮ জন ওসমানীতে নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক

বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি

ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জকিগঞ্জে শহিদ ওয়াসিম ব্রিগেডের কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন

একই ঘটনায় দুটি করে মামলা শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ

নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি

সংবাদ সম্মেলন সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের

বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান