মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন গুরুতর ৩৮ জন ওসমানীতে - নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জকিগঞ্জে শহিদ ওয়াসিম ব্রিগেডের কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন একই ঘটনায় দুটি করে মামলা - শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি সংবাদ সম্মেলন - সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান
advertisement
খেলাধুলা

‘আবুধাবি আর সিলেটের উইকেটে মিল আছে’

আসন্ন এশিয়া কাপে বাংলাদেশ গ্রুপপর্বের তিনটি ম্যাচই খেলবে আরব আমিরাতের আবুধাবিতে। এর আগে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল। সিলেটের এই সিরিজ দিয়ে আবুধাবির উইকেটে খেলার ভালো প্রস্তুতি হবে বলে মনে করছেন কুড়ি ওভারের অধিনায়ক লিটন দাস।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকাল পাঁচটায় স্টেডিয়ামে অনুশীলন পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এই সময় লিটন সিরিজে নিজেদের পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে কথা বলেন।

তিনি বলেন, কন্ডিশনের দিক থেকে আবুধাবি আর সিলেটের উইকেট অনেকটাই মিল রয়েছে। আবুধাবির উইকেটের মত সিলেটের মাঠও অনেকটা ব্যাটিং সহায়ক। তাই এখানে খেলা আমাদের জন্য দারুণ প্রস্তুতি হবে।

লিটন দাস বলেন, ব্যাটার-বোলারদের জন্য এটি আদর্শ উইকেট। এখানকার (সিলেট) মতো কন্ডিশন আবুধাবিতেও পাওয়ার সম্ভাবনা আছে। দলের খেলোয়াড়রা জানে এখানকার কন্ডিশন কেমন হতে পারে। কন্ডিশন কাজে লাগিয়ে ম্যাচের ফলাফল বের করার চেষ্টা করবো আমরা।

প্রতিপক্ষ হিসেবে নেদারল্যান্ডসকে ছোট করে দেখতে চান না টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। ডাচরা ভালো উইকেটে ক্রিকেটে খেলে অভ্যস্ত বলে মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, আমাদের প্রথম লক্ষ্য থাকবে জয়, সঙ্গে চেষ্টা করবো এশিয়া কাপের আগে নতুনদের পরীক্ষা করে নেওয়ার। এশিয়া কাপের আগে কিছু খেলোয়াড়কে পরীক্ষা করতে চাই। একই সঙ্গে জয়টাও জরুরী।

আগামী ৩০ আগস্ট থেকে শুরু হবে বাংলাদেশ ও নেদারল্যান্ডস এর মধ্যকার টি-টোয়েন্টি সিরিজ। ১ ও ৩ সেপ্টেম্বর বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।

টাইগারদের বিকেল ৬টায় আউটার মাঠে প্র্যাকটিসে নামার কথা থাকলেও বৃষ্টির কারণে তা সম্ভব হয়নি।

এই সম্পর্কিত আরো

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন

গুরুতর ৩৮ জন ওসমানীতে নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক

বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি

ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জকিগঞ্জে শহিদ ওয়াসিম ব্রিগেডের কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন

একই ঘটনায় দুটি করে মামলা শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ

নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি

সংবাদ সম্মেলন সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের

বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান