মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন গুরুতর ৩৮ জন ওসমানীতে - নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জকিগঞ্জে শহিদ ওয়াসিম ব্রিগেডের কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন একই ঘটনায় দুটি করে মামলা - শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি সংবাদ সম্মেলন - সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান
advertisement
খেলাধুলা

৪০০ উইকেটের মাইলফলক ছুঁলেন আমির

পাকিস্তানের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির টি-টোয়েন্টি ক্রিকেটে আরেকটি মাইলফলক ছুঁলেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বৃহস্পতিবার তিনি তার টি-টোয়েন্টি ক্যারিয়ারের ৪০০তম উইকেট তুলে নিলেন।

ত্রিনবাগো নাইট রাইডার্সের হয়ে অ্যান্টিগায় খেলতে নেমে আমির শিকার করেন অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের ব্যাটার ফাবিয়ান অ্যালেনকে। এটাই তার ৪০০তম শিকার।

এ মাইলফলক ছোঁয়ার জন্য আমির খেলেছেন ৩৪৩টি টি–টোয়েন্টি ম্যাচ। পাকিস্তানি বোলারদের মধ্যে তার আগে আছেন কেবল ওয়াহাব রিয়াজ। তিনি ৩৪৮ ম্যাচে নিয়েছেন ৪১৩ উইকেট।

আমিরের ১৬ বছরের ক্যারিয়ার নাটকীয়তায় ভরা। ২০১০ সালে স্পট–ফিক্সিংয়ে জড়িয়ে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ হন। তবে সেখান থেকে ফিরে এসে ২০১৭ সালের চ্যাম্পিয়নস ট্রফিতে পাকিস্তানের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন।

আন্তর্জাতিক ক্রিকেট থেকে তিনি ২০২১ সালে অবসর নেন। পরে মত বদলে ২০২৪ টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলেন। কিন্তু একই বছরের ডিসেম্বরে আবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। তবে লিগ ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন তিনি।

জাতীয় দলের হয়ে তার উইকেট সংখ্যা মোট ২৭১। এর মধ্যে টেস্টে ১১৯, ওয়ানডেতে ৮১ এবং টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ৭১ উইকেট।

৩৩ বছর বয়সী এই পেসার এখনও বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন বলে ঝলক দেখাচ্ছেন। এবার যেমন ৪০০ উইকেটের মাইলফলকটাও ছুঁয়ে ফেললেন!

এই সম্পর্কিত আরো

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন

গুরুতর ৩৮ জন ওসমানীতে নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক

বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি

ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জকিগঞ্জে শহিদ ওয়াসিম ব্রিগেডের কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন

একই ঘটনায় দুটি করে মামলা শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ

নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি

সংবাদ সম্মেলন সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের

বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান