মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন গুরুতর ৩৮ জন ওসমানীতে - নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জকিগঞ্জে শহিদ ওয়াসিম ব্রিগেডের কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন একই ঘটনায় দুটি করে মামলা - শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি সংবাদ সম্মেলন - সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান
advertisement
খেলাধুলা

‘ইংল্যান্ড পাকিস্তান উইন্ডিজকে চ্যালেঞ্জ জানাবে বাংলাদেশ’

ভারতীয় সাবেক তারকা ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাস্যকার আকাশ চোপড়া বলেছেন, টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ঘরের মাঠে ইংল্যান্ড, পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজকে কঠিন চ্যালেঞ্জ জানাবে।

টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম চক্রে ৭ ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি বাংলাদেশ। দ্বিতীয় চক্রে ১২ ম্যাচে অংশ নিয়ে বাংলাদেশ জিতে মাত্র একটিতে। তৃতীয় চক্রে পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হারিয়ে সিরিজ জিতে নেয় বাংলাদেশ। এছাড়া ঘরের মাঠে নিউজিল্যান্ড আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয় পায় টাইগাররা।

টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ক্রমান্নয়ে উন্নতি করলেও ফাইনালে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন আকাশ চোপড়া। নিজের ইউটিউব চ্যানেলে আকাশ চোপড়া বলেন, ‘বাংলাদেশকে নিয়ে আমি কথা বলব না কারণ তারা এখানে ফাইনালে যেতে পারবে না। তারা লড়াইয়েও আসতে পারবে না। সবাই যখন বাংলাদেশের বিপক্ষে খেলে তারা তখন পয়েন্ট পাওয়ার কথা ভাবে। বিশেষ করে বাংলাদেশ যখন তাদের দেশে সফর করে। কিন্তু নিশ্চিতভাবেই দেশের মাটিতে প্রতিপক্ষকে কঠিন জবাব দেবে বাংলাদেশ।

টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে ঘরের মাঠে ইংল্যান্ড, পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলবে বাংলাদেশ। এই সিরিজগুলোতে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত টাইগাররা। 

এব্যাপারে আকাশ চোপড়া বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দল অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকার মাঠে গিয়ে খেলবে। ঘরের মাঠে খেলবে ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিপক্ষে। ঘরের মাঠে ইংল্যান্ড, পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজকে কঠিন চ্যালেঞ্জ জানাবে বাংলাদেশ। কিন্তু অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকায় গিয়ে বাজেভাবে হারবে। তারা হয়ত কোয়ালিফিকেশনের কাছেও আসতে পারবে না।’

এই সম্পর্কিত আরো

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন

গুরুতর ৩৮ জন ওসমানীতে নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক

বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি

ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জকিগঞ্জে শহিদ ওয়াসিম ব্রিগেডের কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন

একই ঘটনায় দুটি করে মামলা শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ

নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি

সংবাদ সম্মেলন সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের

বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান