মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রকাশিত সংবাদের প্রতিবাদ কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন গুরুতর ৩৮ জন ওসমানীতে - নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী জকিগঞ্জে শহিদ ওয়াসিম ব্রিগেডের কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন একই ঘটনায় দুটি করে মামলা - শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি সংবাদ সম্মেলন - সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান
advertisement
খেলাধুলা

বিসিবি থেকে বিদায়ঘণ্টা বাজছে গামিনির, বাংলাদেশে ফিরছেন টনি হেমিং

গামিনি ডি সিলভা বহু দিন ধরে বিসিবির প্রধান কিউরেটরের ভূমিকা পালন করছেন। তবে মিরপুরের শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামের মন্থরগতির পিচের জন্য তার সমালোচনা কম হয় না দেশের ক্রিকেট পরিমণ্ডলে। 

সেই গামিনির সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তার বদলে কিউরেটর হিসেবে আনতে চলেছে টনি হেমিংকে। আজ শুক্রবার রাতে তিনি ঢাকায় এসে নামবেন বলে জানা গেছে।  

টনি হেমিং প্রথমবার বিসিবিতে যোগ দিয়েছিলেন ২০২৩ সালের জুলাইয়ে। তবে গত বছরের জুলাইয়ে তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) প্রধান কিউরেটরের দায়িত্ব নিতে পদত্যাগ করেন।

বর্তমানে তাকে আবার বিসিবিতে আনার জন্য আলোচনা চলছে। চূড়ান্ত সিদ্ধান্ত হবে তার প্রাপ্যতা এবং পিসিবির সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে। সে কারণে তিনি কবে থেকে বিসিবির সঙ্গে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন, সেটা নিশ্চিত হওয়া যাচ্ছে না। 

হেমিংয়ের সঙ্গে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চুক্তি আছে এখনও। সে কারণে বিসিবি চায় সেখান থেকে তার এখানে আসার প্রক্রিয়াটা যেন মসৃণ হয়।

এদিকে শ্রীলঙ্কান কিউরেটর গামিনী ডি সিলভার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। যদিও সম্প্রতি তার চুক্তি নবায়ন করা হয়েছিল। গামিনীকে ঘিরে বিসিবির ভেতরে পিচ প্রস্তুতি ও অবকাঠামো পরিকল্পনা নিয়ে নানা আলোচনা-সমালোচনা ছিল। 

তবে বিসিবি চাইলেও এখনই তাকে চুক্তি থেকে সরিয়ে দিতে পারে না। তাকে ৩ মাসের নোটিস দেবে বোর্ড। তা শেষেই চুক্তি শেষ হবে বিসিবির সঙ্গে গামিনির। আগামী ১০ আগস্ট কলম্বোয় ফিরে যাবেন তিনি। 

এই সম্পর্কিত আরো

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন

গুরুতর ৩৮ জন ওসমানীতে নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক

বাহুবলে প্রশাসনিক সভায় এমপির স্ত্রী, ইউএনও-এসিল্যান্ড বদলি

ঢাকায় মার্কিন দূতাবাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

জকিগঞ্জে শহিদ ওয়াসিম ব্রিগেডের কসকনকপুর ইউনিয়ন কমিটি গঠন

একই ঘটনায় দুটি করে মামলা শেখ হাসিনা-কাদেরসহ ৪৯৪ জনের অব্যাহতি চেয়ে সুপারিশ

নুরুল ইসলামকে চিফ হুইপ করে ছয় হুইপ নিযুক্ত করলেন রাষ্ট্রপতি

সংবাদ সম্মেলন সিলেটে ভুয়া অনলাইন পোর্টাল ও ফেসবুক পেজের অপপ্রচারের বিরুদ্ধে রেনু বেগমের

বিশ্বনাথে ইমাম–মোয়াজ্জিনদের সম্মাননা ও সম্মানী প্রদান