বুধবার, ১২ আগস্ট ২০২৬
বুধবার, ১২ আগস্ট ২০২৬
শিরোনাম
জৈন্তাপুরে অবৈধ বালু-পাথর মজুদের দায়ে দুইজনকে ৫০ হাজার টাকা জরিমানা জ্বালানি খাতে খুলছে বেসরকারি বিনিয়োগের নতুন দুয়ার জ্বালানি নিরাপত্তায় চাই সরকারি-বেসরকারি অংশীদারি সিলেটে বাবা, মা ও মেয়ে খুন গলায় রামদা ধরে এমপির সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ, মামলা তারাপুর চা-বাগানের ব্যবস্থাপকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, মামলার প্রস্তুতি ২০ আগস্টের মধ্যে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবি, না হলে আন্দোলনের হুঁশিয়ারি ওসমানীনগরে বাস দুর্ঘটনা: শিগগিরই আসছে তদন্ত প্রতিবেদন চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন জগন্নাথপুর পৌর যুবদলের সদস্যসচিব শামীম আহমদ বহিষ্কার
advertisement
খেলাধুলা

সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাতে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় বসবো: ফারুক

চলতি  বছরের ফেব্রুয়ারিতে মাঠে গড়াবে আসন্ন চ্যাম্পিয়নস ট্রফি। যেখানে বাংলাদেশি অলরাউন্ডার সাকিব আল হাসানের খেলা অনিশ্চিত। বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন, তারা সাকিবকে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলানোর ব্যাপারে আরও একবার চেষ্টা করবেন। আজ বিপিএল চলাকালীন প্রেসবক্সে সাংবাদিকের মুখোমুখি হয়ে এ ব্যাপারে নিশ্চিত করেন তিনি। 

   
বিসিবি সভাপতি বলেন, ‘সাকিবকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলানোর জন্য আমরা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনায় বসবো। আমার মনে হয় এটা তো একদিকে সাকিব এখনও তো অবসর নেয়নি। তেমন কোনো কিছু হয়নি সাকিবের। চেষ্টা না, এটা হলো গিয়ে সাকিব এখনও যদি অবসর নিয়ে নিতো..তাহলে বলতাম ও আর নাই। ওর যে ইস্যুগুলো আছে, মাঝে মাঝে মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে কীভাবে ওটা কী করা যায়। আমার সাহায্য করা কোনো ব্যাপার না। এটা আমি আগেও বলছি, এখনও বলছি। এটা শুধুমাত্র সরকারি পর্যায় যদি কোনো নির্দেশনা আসে, ওর যে সমস্যাগুলো আছে; ওগুলো যদি ঠিক করতে পারে। তাহলেই কিন্তু আমার মনে হয় এটা একটা ব্যাপার ডিসিশন নিতে পারে। তারপর তার ফিটনেস, মেন্টাল স্টেট, সিলেকশন কমিটি আছে তারা সিদ্ধান্ত নেবে।’ 

ফারুক বলেন, ‘সাকিবের ব্যাপারটা আমি বলেছি, আসলে এটা আমি মন্ত্রনালয়ের নির্দেশে আমি বলেছিলাম। মন্ত্রনালয় যখন বলেছে আমরাই এখানে অ্যানাউন্স করেছিল। আমাদের যে ক্রীড়া উপদেষ্টা আছে সে বলছেন সাকিব খেলবে, সরকার তার যে সমস্যাটা সেটা দেখবে। তারপর শেষে যখন আসলো যে আমরা এটা একটা সিকিউরিটি থ্রেট আছে তখন বন্ধ হয়ে যায়। চ্যাম্পিয়নস ট্রফি তো দেশের বাইরে...এটা বিপিএলের মাঝে সেলেক্টরদের সঙ্গে বসেই একটা সিদ্ধান্ত নিতে হবে।’

সর্বশেষ ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে বাংলাদেশের হয়ে মাঠে নামেন সাকিব। কানপুরে সিরিজের শেষে টেস্টে ঘোষণা দেন মিরপুরে ক্যারিয়ারের শেষ টেস্ট খেলতে চান। সরকারের সঙ্গে কথা বলে বিসিবিও সেই মোতাবেক এগোচ্ছিল। কিন্তু তার বিরুদ্ধে বিক্ষোভ হওয়ার নিরাপত্তা নিয়ে শঙ্কা তৈরী হয়। এতে সাকিবকে দেশে না ফিরতে পরামর্শ দেয় বিসিবি ও ক্রীড়া মন্ত্রনালয়। এরপর বাংলাদেশের দেশের বাইরে আরও দুটি সিরিজ খেলেছে, কিন্তু সেখানেও ছিলেন না সাকিব।

এই সম্পর্কিত আরো

জৈন্তাপুরে অবৈধ বালু-পাথর মজুদের দায়ে দুইজনকে ৫০ হাজার টাকা জরিমানা

জ্বালানি খাতে খুলছে বেসরকারি বিনিয়োগের নতুন দুয়ার

জ্বালানি নিরাপত্তায় চাই সরকারি-বেসরকারি অংশীদারি

সিলেটে বাবা, মা ও মেয়ে খুন

গলায় রামদা ধরে এমপির সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ, মামলা

তারাপুর চা-বাগানের ব্যবস্থাপকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার, মামলার প্রস্তুতি

২০ আগস্টের মধ্যে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়ক সংস্কারের দাবি, না হলে আন্দোলনের হুঁশিয়ারি

ওসমানীনগরে বাস দুর্ঘটনা: শিগগিরই আসছে তদন্ত প্রতিবেদন

চুনারুঘাটে শাশুড়ি হত্যা মামলায় জামাতার যাবজ্জীবন

জগন্নাথপুর পৌর যুবদলের সদস্যসচিব শামীম আহমদ বহিষ্কার