মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সাদিক কায়েমের পোস্ট - জুলাই সনদ ও গণভোট প্রশ্নে বিএনপির অবস্থান জাতির সাথে গাদ্দারির শামিল প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ এলজিআরডি মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক দেশে জ্বালানি তেলের মজুত আছে কত দিনের, জানাল বিপিসি পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের পর যা বললেন দুদক চেয়ারম্যান দুদক চেয়ারম্যানসহ সব কমিশনারের পদত্যাগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন গুরুতর ৩৮ জন ওসমানীতে - নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক
advertisement
খেলাধুলা

ভারত সফরে ধোনি-কোহলিদের সঙ্গে ক্রিকেট খেলবেন মেসি!

আর্জেন্টিনার হয়ে প্রীতি ম্যাচে অংশ নিতে ভারত সফর করেছেন ফুটবল জাদুকর লিওনেল মেসি। তবে এবার ভিন্ন এক উপলক্ষে ভারতে পা রাখতে যাচ্ছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর, তিন দিনের সফরে ভারতে আসছেন আর্জেন্টাইন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত তিনটি শহরে সফর করবেন তিনি।

সফরের অংশ হিসেবে ১৪ ডিসেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে এক বিশেষ ক্রিকেট ম্যাচে অংশ নিতে পারেন মেসি। সেখানে তার সঙ্গী হতে পারেন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার ও রোহিত শর্মারা।

ভারতের একটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, মেসির সফরের পরিকল্পনা প্রায় চূড়ান্ত। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) এক শীর্ষস্থানীয় কর্মকর্তা জানিয়েছেন, ‘মেসি ১৪ ডিসেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন। সম্ভবত তিনি একটি প্রীতি ক্রিকেট ম্যাচেও অংশ নেবেন। পুরো সূচি শিগগিরই প্রকাশিত হবে।’

মুম্বাইয়ের পাশাপাশি কলকাতাও সফর করার কথা রয়েছে মেসির। সেখানে ইডেন গার্ডেন্সে এক বিশেষ সংবর্ধনায় অংশ নেবেন তিনি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাকে সংবর্ধিত করবেন। একইসঙ্গে কলকাতায় শিশুদের জন্য একটি ফুটবল কর্মশালা পরিচালনা করবেন মেসি এবং উদ্বোধন করবেন একটি ফুটবল ক্লিনিক। তার সম্মানে আয়োজিত হবে একটি ৭-এ সাইড ফুটবল টুর্নামেন্ট, যার নাম রাখা হয়েছে ‘গোট কাপ’।

এই সম্পর্কিত আরো

সাদিক কায়েমের পোস্ট জুলাই সনদ ও গণভোট প্রশ্নে বিএনপির অবস্থান জাতির সাথে গাদ্দারির শামিল

প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

এলজিআরডি মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

দেশে জ্বালানি তেলের মজুত আছে কত দিনের, জানাল বিপিসি

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগের পর যা বললেন দুদক চেয়ারম্যান

দুদক চেয়ারম্যানসহ সব কমিশনারের পদত্যাগ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন

গুরুতর ৩৮ জন ওসমানীতে নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক