মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সাদিক কায়েমের পোস্ট - জুলাই সনদ ও গণভোট প্রশ্নে বিএনপির অবস্থান জাতির সাথে গাদ্দারির শামিল প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ এলজিআরডি মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক দেশে জ্বালানি তেলের মজুত আছে কত দিনের, জানাল বিপিসি পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগের পর যা বললেন দুদক চেয়ারম্যান দুদক চেয়ারম্যানসহ সব কমিশনারের পদত্যাগ প্রকাশিত সংবাদের প্রতিবাদ কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন গুরুতর ৩৮ জন ওসমানীতে - নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক
advertisement
খেলাধুলা

ডি ভিলিয়ার্সের অবিশ্বাস্য ফিল্ডিং, অস্ট্রেলিয়াকে বিদায় করে ফাইনালে দ. আফ্রিকা

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে (ডব্লিউসিএল) দারুণ পারফর্ম করছেন এবি ডি ভিলিয়ার্স। ঝোড়ো ব্যাটিংয়ে নাস্তানাবুদ করেছেন প্রতিপক্ষ বোলারদের। এবার তিনি বাজিমাত করলেন ফিল্ডিং দিয়ে। তার অবিশ্বাস্য পারফর্ম্যান্সে ভর করেই অস্ট্রেলিয়ার বিপক্ষে ১ রানের জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা, চলে গেছে টুর্নামেন্টের ফাইনালে।

শেষ পর্যন্ত প্রোটিয়াদের জয় নিশ্চিত হলেও ম্যাচের এক পর্যায়ে মনে হচ্ছিল তারা ফাইনালে উঠতে পারবে না। শেষ ওভারে অস্ট্রেলিয়ার দরকার ছিল ১৪ রান, দক্ষিণ আফ্রিকার প্রয়োজন ছিল ভালো বোলিংয়ের। অজি ব্যাটার রব কুইনি প্রথম বলেই ওয়েন পারনেলকে ছক্কা মারেন। 

সমীকরণ দাঁড়ায় পাঁচ বলে আট রান। দ্বিতীয় বলেই কুইনি বল উড়িয়ে মারলেন এক্সট্রা কভারে। তখন চারটা একেবারেই নিশ্চিত মনে হচ্ছিল। কিন্তু বাঁম পাশে দৌড়ে গিয়ে দুর্দান্ত ডাইভ দিয়ে বল থামান এবি ডি ভিলিয়ার্স। বাঁচিয়ে দেন নিশ্চিত তিনটি রান।

পারনেল এরপর দুর্দান্ত বোলিং চালিয়ে যান। শেষ বলে প্রয়োজন পড়ে তিন রানের। ব্যাটিংয়ে ছিলেন সেট হয়ে যাওয়া ড্যান ক্রিশ্চিয়ান, যিনি তখন ৪৮ রানে অপরাজিত। পারনেল ফুলার লেন্থে বল করেন, ক্রিশ্চিয়ান সোজা খেলেন। রান নিতে দৌড় দেন। 

সাধারণত এমন শটে দুই রান নিশ্চিত থাকে, যা হলে ম্যাচটা টাই হয়ে যেত। কিন্তু ফিল্ডিংয়ে ছিলেন ডি ভিলিয়ার্স। যেন বিদ্যুৎ গতিতে ছুটে এসে বল কুড়িয়ে এক মুহূর্ত দেরি না করে ছুড়ে দেন উইকেটের দিকে। নন-স্ট্রাইকার অনেকটা দূরে ছিলেন। রানআউট হয়ে যান।

শেষ ওভারের আগেও ডি ভিলিয়ার্সের এমন ফিল্ডিংয়ের দেখা মিলেছে। এই পারনেলের বলেই ক্রিস লিনের অবিশ্বাস্য এক ক্যাচ নিয়েছেন তিনি। পঞ্চম ওভারে লিন বলটা লং অনের দিকে উড়িয়ে মেরেছিলেন। মিড অন থেকে ছুটে গিয়ে ডি ভিলিয়ার্স সে ক্যাচটা নেন অবিশ্বাস্যভাবে।

তবে ফিল্ডিংয়ে অবিশ্বাস্য এমন পারফর্ম্যান্স দেওয়া ডি ভিলিয়ার্সের দিনটা ব্যাট হাতে অবশ্য ভালো কাটেনি। ৪ বলে ৬ রান করেছিলেন তিনি। তবে ফিল্ডিং দিয়ে সেটা ভালোভাবেই পুষিয়ে দিয়েছেন তিনি। 

এর আগে ডি ভিলিয়ার্স যেন একাই দক্ষিণ আফ্রিকাকে সেমিফাইনালে তুলেছেন। এখন পর্যন্ত পাঁচ ম্যাচে ৩১১ রান করেছেন, যার মধ্যে রয়েছে দুটি সেঞ্চুরি ও একটি ফিফটি। সেমিতে তার ব্যাটিং পারফর্ম্যান্স না পেলেও তার ফিল্ডিংয়ের জোরে প্রোটিয়ারা পেয়েছে জয়, চলে গেছে ফাইনালে। 

প্রোটিয়াদের হয়ে ৩৫ বলে ৭৬ রান করেন মরনে ফন উইক, সঙ্গে ওপেনার জন স্মাটসের ৫৭ রানের ইনিংসে ভর করে দলটা পায় ১৮৬ রানের পুঁজি। 

এরপর অস্ট্রেলিয়ার ইনিংসে সর্বোচ্চ ৪৯ রান করেন ক্রিশ্চিয়ান। এর আগে শন মার্শ ২৫, ক্রিস লিন ৩৫, ডার্সি শর্ট ৩৩ রানের ইনিংস খেলেন। দক্ষিণ আফ্রিকার হয়ে দুটি করে উইকেট নেন পারনেল ও হারডাল ভিলহোয়েন। 

আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো শিরোপা জিততে না পারলেও, এবার সেই সুযোগ ভিলিয়ার্সের সামনে। ডব্লিউসিএলের শিরোপা জয়ের খুব কাছাকাছি আছেন তিনি। ডি ভিলিয়ার্সও নিশ্চয়ই এই সুযোগ সহজে হাতছাড়া করতে চাইবেন না।

আগামী ২ আগস্ট ফাইনালে দক্ষিণ আফ্রিকা মুখোমুখি হবে পাকিস্তান চ্যাম্পিয়নসের। পাকিস্তান সরাসরি ফাইনালে উঠেছে, কারণ সেমিফাইনালে ভারতের বিপক্ষে ম্যাচে ভারত না খেলেই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ায়। এতে করে পাকিস্তান পায় ‘ওয়াকওভার’।

এই সম্পর্কিত আরো

সাদিক কায়েমের পোস্ট জুলাই সনদ ও গণভোট প্রশ্নে বিএনপির অবস্থান জাতির সাথে গাদ্দারির শামিল

প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

এলজিআরডি মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক

দেশে জ্বালানি তেলের মজুত আছে কত দিনের, জানাল বিপিসি

পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগের পর যা বললেন দুদক চেয়ারম্যান

দুদক চেয়ারম্যানসহ সব কমিশনারের পদত্যাগ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

কানাইঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুমিন চৌধুরীর যুক্তরাষ্ট্রে দাফন

গুরুতর ৩৮ জন ওসমানীতে নবীগঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষে নারী-শিশুসহ আহত শতাধিক