মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মালয়েশিয়া বিএনপি নেতাদের মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নুরুলের ‘জিরো টলারেন্স’ বিয়ানীবাজারে ইফতারের আগমুহূর্তে প্রাণ গেল তরুণ তানিমের ঝোপে মিললো নারীর মাথার খুলি ও কঙ্কাল সংবাদ সম্মেলনে পরিবারের দাবি - পুলিশ কর্মকর্তার গাড়িতে ওঠাই কাল হলো লিটন-জুনায়েদের বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের সাহায্য না পেয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক আগের মতো নেই, বললেন ট্রাম্প সাদিক কায়েমের পোস্ট - জুলাই সনদ ও গণভোট প্রশ্নে বিএনপির অবস্থান জাতির সাথে গাদ্দারির শামিল প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ এলজিআরডি মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক
advertisement
খেলাধুলা

বাংলাদেশের ওপর ছড়ি ঘুরিয়ে মাসসেরার দৌড়ে নিসাঙ্কা

জুনে মাসসেরার মনোনয়ন প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। তালিকায় রয়েছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ী দক্ষিণ আফ্রিকার দুই ক্রিকেটার এইডেন মার্করাম ও কাগিসো রাবাদা এবং শ্রীলঙ্কার পাতুম নিসাঙ্কা।

এর মধ্যে বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই মাসসেরার মনোনয়ন পেয়েছেন নিসাঙ্কা। প্রথম টেস্টে গলে ক্যারিয়ারসেরা ১৮৭ রানের ইনিংস খেলে দলকে শক্ত ভিত্তি দেন। দ্বিতীয় ইনিংসে চাপের মুখে সাহসী ২৪ রান করে ম্যাচ ড্র করতে সাহায্য করেন।

দ্বিতীয় টেস্টেও ছিলেন একইরকম কার্যকর। ১৫৮ রানের অনবদ্য ইনিংস খেলে শ্রীলঙ্কাকে ২১১ রানের লিড এনে দেন, যা ম্যাচ জয়ের জন্য যথেষ্ট প্রমাণিত হয়। সিরিজে টানা দুই ম্যাচে শতক হাঁকানো একমাত্র ব্যাটার ছিলেন তিনিই।

আর দক্ষিণ আফ্রিকার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ে বড় ভূমিকা রেখেছেন ওপেনার এইডেন মার্করাম। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হলেও, দ্বিতীয় ইনিংসে তার অনবদ্য ১৩৬ রানের ইনিংস দলের জয়ে বড় ভিত্তি গড়ে দেয়।

অন্যদিকে প্রোটিয়াদের বোলিং আক্রমণে নেতৃত্ব দেন রাবাদা। প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার টপ অর্ডার গুঁড়িয়ে দেন। দ্বিতীয় ইনিংসেও নিয়েছেন গুরুত্বপূর্ণ ৪ উইকেট। সবমিলিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ৯ উইকেট নিয়ে দলের শিরোপা জয়ে বড় অবদান রাখেন এই গতিতারকা।

এই সম্পর্কিত আরো

প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মালয়েশিয়া বিএনপি নেতাদের

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নুরুলের ‘জিরো টলারেন্স’

বিয়ানীবাজারে ইফতারের আগমুহূর্তে প্রাণ গেল তরুণ তানিমের

ঝোপে মিললো নারীর মাথার খুলি ও কঙ্কাল

সংবাদ সম্মেলনে পরিবারের দাবি পুলিশ কর্মকর্তার গাড়িতে ওঠাই কাল হলো লিটন-জুনায়েদের

বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের

সাহায্য না পেয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পর্ক আগের মতো নেই, বললেন ট্রাম্প

সাদিক কায়েমের পোস্ট জুলাই সনদ ও গণভোট প্রশ্নে বিএনপির অবস্থান জাতির সাথে গাদ্দারির শামিল

প্রধানমন্ত্রীর সঙ্গে কোস্ট গার্ডের মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

এলজিআরডি মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বৈঠক