মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে পুরস্কার বিতরণী চীনের কাছে লড়াকু হার, বাংলাদেশের গ্যালারি জুড়ে লাল-সবুজের উচ্ছ্বাস মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মালয়েশিয়া বিএনপি নেতাদের মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নুরুলের ‘জিরো টলারেন্স’ বিয়ানীবাজারে ইফতারের আগমুহূর্তে প্রাণ গেল তরুণ তানিমের ঝোপে মিললো নারীর মাথার খুলি ও কঙ্কাল সংবাদ সম্মেলনে পরিবারের দাবি - পুলিশ কর্মকর্তার গাড়িতে ওঠাই কাল হলো লিটন-জুনায়েদের বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের
advertisement
খেলাধুলা

বিপিএল হবে ডিসেম্বরে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর হবে ডিসেম্বর-জানুয়ারিতে। সোমবার মিরপুরে ক্রিকেট বোর্ডের অফিসে বোর্ড মিটিং শেষে এমনটি জানানো হয়। তবে বিপিএলের এবারের আসরে কতটি দল অংশ নিবে তা চূড়ান্ত হয়নি। 

বিপিএলের সময়সূচি নিয়ে অনেকদিন ধরেই অনিশ্চয়তা ছিল। রোববার বিসিবি বোর্ড সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

সভায় বিপিএল ছাড়াও ক্রিকেট কাঠামো উন্নয়ন ও পুরোনো কিছু প্রথা পুনরায় চালু করার বিষয়ে আলোচনা হয়। তবে সবার নজর ছিল বিপিএলের নতুন মৌসুম ঘিরে বিসিবির অবস্থানে।

বিপিএলের পরবর্তী আসরে বড় ধরনের ফ্র্যাঞ্চাইজি রদবদল হতে যাচ্ছে। নিশ্চিতভাবে রাজশাহী ফ্র্যাঞ্চাইজি থাকছে না। মালিকপক্ষ ভ্যালেন্টাইন গ্রুপ খেলোয়াড়দের পাওনা পরিশোধ না করায় তাদের বাদ দেওয়া হচ্ছে।

এছাড়া সিলেট স্ট্রাইকার্স ও চট্টগ্রাম কিংস এর ভবিষ্যতও অনিশ্চিত। এই দুই ফ্র্যাঞ্চাইজির পরিবর্তে আসতে পারে নতুন মালিকানায় দল। ইতিমধ্যেই চট্টগ্রাম ফ্র্যাঞ্চাইজি কেনার আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক টি-টোয়েন্টি লিগে খেলা বাংলা টাইগার্স, যারা আবুধাবি টি-টেন, শ্রীলংকা টি-টেন এবং জিম আফ্রো লিগেও দল পরিচালনা করে আসছে।

এদিকে পুরনো ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল ও ঢাকা ক্যাপিটালসের অংশগ্রহণ প্রায় নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে। তবে বিসিবির আনুষ্ঠানিক ঘোষণা এলেই দলগুলোর চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে।

এছাড়া নোয়াখালী রয়্যালস নামে নতুন একটি ফ্র্যাঞ্চাইজি নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে সায়ান গ্লোবালস নামের একটি প্রতিষ্ঠান। তাদের পক্ষ থেকে ইতিমধ্যেই বিসিবিকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে।

এই সম্পর্কিত আরো

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে পুরস্কার বিতরণী

চীনের কাছে লড়াকু হার, বাংলাদেশের গ্যালারি জুড়ে লাল-সবুজের উচ্ছ্বাস

মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি

ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প

প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মালয়েশিয়া বিএনপি নেতাদের

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নুরুলের ‘জিরো টলারেন্স’

বিয়ানীবাজারে ইফতারের আগমুহূর্তে প্রাণ গেল তরুণ তানিমের

ঝোপে মিললো নারীর মাথার খুলি ও কঙ্কাল

সংবাদ সম্মেলনে পরিবারের দাবি পুলিশ কর্মকর্তার গাড়িতে ওঠাই কাল হলো লিটন-জুনায়েদের

বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের