বুধবার, ০৪ মার্চ ২০২৬
বুধবার, ০৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে পুরস্কার বিতরণী চীনের কাছে লড়াকু হার, বাংলাদেশের গ্যালারি জুড়ে লাল-সবুজের উচ্ছ্বাস মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মালয়েশিয়া বিএনপি নেতাদের মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নুরুলের ‘জিরো টলারেন্স’ বিয়ানীবাজারে ইফতারের আগমুহূর্তে প্রাণ গেল তরুণ তানিমের ঝোপে মিললো নারীর মাথার খুলি ও কঙ্কাল সংবাদ সম্মেলনে পরিবারের দাবি - পুলিশ কর্মকর্তার গাড়িতে ওঠাই কাল হলো লিটন-জুনায়েদের বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের
advertisement
খেলাধুলা

ভারতের কোচ নাকি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী? সৌরভ দিলেন স্পষ্ট সিগনাল

ভারতের সাবেক অধিনায়ক ও বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)-এর সাবেক সভাপতি সৌরভ গাঙ্গুলী ফের আলোচনায়। সাম্প্রতিক এক পডকাস্ট সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ভবিষ্যতে ভারতের জাতীয় দলের কোচের দায়িত্ব নিতে তিনি আগ্রহী। তবে রাজনৈতিক জীবন নিয়ে গুঞ্জন সরাসরি উড়িয়ে দিয়েছেন তিনি।

কলকাতায় পিটিআই আয়োজিত পডকাস্টে ৫৩ বছর বয়সী গাঙ্গুলী বলেন, ‘কখনোই ভেবে দেখিনি (কোচ হওয়া নিয়ে), কারণ খেলা শেষ করেই আমি বিভিন্ন ভূমিকায় জড়িয়ে পড়েছি। ২০১৩ সালে খেলোয়াড়ি জীবন শেষ করেছি, তারপরই বিসিসিআই সভাপতির দায়িত্ব নিয়েছিলাম।’

বিসিসিআই সভাপতি হিসেবে মেয়াদকালে নারীদের ক্রিকেট উন্নয়নের দিকটিকে সবচেয়ে বড় অর্জন হিসেবে উল্লেখ করেন ‘দাদা’। ‘মেয়েদের ক্রিকেটে যেভাবে অগ্রগতি হয়েছে, সেটা আমার সবচেয়ে বড় কনট্রিবিউশন।’

জাতীয় দলের কোচ হওয়ার সম্ভাবনা নিয়ে সৌরভ বলেন, ‘দেখা যাক ভবিষ্যতে কী হয়। আমি এখনো কেবল ৫০-এর কোঠায়। আমি কোচিংয়ের জন্য উন্মুক্ত। কোথায় যাই, সেটা সময়ই বলে দেবে।’

২০১৮ থেকে ২০১৯ এবং ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত দিল্লি ক্যাপিটালস ফ্র্যাঞ্চাইজির টিম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন গাঙ্গুলী। সেখানকার অভিজ্ঞতা তার ভবিষ্যতের কোচিং ভাবনায় প্রভাব ফেলতে পারে বলেও ধারণা করা হচ্ছে।

তবে রাজনীতির প্রসঙ্গে গাঙ্গুলীর সাফ জবাব, ‘আমি আগ্রহী নই।’ এমনকি মুখ্যমন্ত্রিত্বের প্রস্তাব পেলেও তিনি আগ্রহ দেখাবেন না বলে জানিয়ে দেন, ‘এটা আমার জায়গা না। আমি রাজনীতিতে আসছি না।’

বর্তমানে ভারতের কোচ গৌতম গম্ভীর সম্পর্কে গাঙ্গুলী বলেন, ‘ওর শুরুটা কিছুটা ধীর ছিল—অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের কাছে হার, কিন্তু এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে ভালো করেছে। সামনে ইংল্যান্ডের বিপক্ষে বড় সিরিজ, এটা ওর জন্য একটা বড় পরীক্ষা।’

জাতীয় দলের ভবিষ্যৎ কোচ হিসেবে সৌরভ গাঙ্গুলীর সম্ভাবনা যেমন উজ্জ্বল, তেমনি রাজনৈতিক মাঠ থেকে তার সরে থাকা এই মুহূর্তে নিশ্চিত। তবে গম্ভীরের প্রশংসা করে তিনি বুঝিয়ে দিলেন—ক্রিকেটই তার প্রথম ও শেষ ভালোবাসা। এখন দেখার বিষয়, ভারতীয় ক্রিকেটে আরেকবার গাঙ্গুলী অধ্যায়ের সূচনা হয় কি না।

এই সম্পর্কিত আরো

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে পুরস্কার বিতরণী

চীনের কাছে লড়াকু হার, বাংলাদেশের গ্যালারি জুড়ে লাল-সবুজের উচ্ছ্বাস

মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি

ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প

প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মালয়েশিয়া বিএনপি নেতাদের

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নুরুলের ‘জিরো টলারেন্স’

বিয়ানীবাজারে ইফতারের আগমুহূর্তে প্রাণ গেল তরুণ তানিমের

ঝোপে মিললো নারীর মাথার খুলি ও কঙ্কাল

সংবাদ সম্মেলনে পরিবারের দাবি পুলিশ কর্মকর্তার গাড়িতে ওঠাই কাল হলো লিটন-জুনায়েদের

বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের