বুধবার, ০৪ মার্চ ২০২৬
বুধবার, ০৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে পুরস্কার বিতরণী চীনের কাছে লড়াকু হার, বাংলাদেশের গ্যালারি জুড়ে লাল-সবুজের উচ্ছ্বাস মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মালয়েশিয়া বিএনপি নেতাদের মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নুরুলের ‘জিরো টলারেন্স’ বিয়ানীবাজারে ইফতারের আগমুহূর্তে প্রাণ গেল তরুণ তানিমের ঝোপে মিললো নারীর মাথার খুলি ও কঙ্কাল সংবাদ সম্মেলনে পরিবারের দাবি - পুলিশ কর্মকর্তার গাড়িতে ওঠাই কাল হলো লিটন-জুনায়েদের বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের
advertisement
খেলাধুলা

ক্লাব বিশ্বকাপে ‘দারুণ সুযোগ’ দেখছেন মেসি

ক্লাব এবং জাতীয় দলের হয়ে সম্ভাব্য সব শিরোপা জিতেছেন আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। সামনে ইন্টার মায়ামির সঙ্গে ক্লাব বিশ্বকাপের মঞ্চে নিজের খেল দেখাবেন তিনি। এর আগে বার্সেলোনার হয়ে তিনবার এই শিরোপা উঁচিয়ে ধরার সুখস্মৃতি রয়েছে তার। তবু এবারের ক্লাব বিশ্বকাপ ঘিরে তার আগ্রহের কোনো কমতি নেই। এই টুর্নামেন্টে দারুণ কিছুর সুযোগ দেখছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

ক্লাব বিশ্বকাপে মাঠে নামার আগে ফিফাকে দেওয়া সাক্ষাৎকারে টুর্নামেন্ট সম্পর্কে নিজের দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা করেন মেসি। তিনি বলেন, ‘এটা একটি দারুণ প্রতিযোগিতা। এতে অংশ নিতে পারাটা রোমাঞ্চকর। আমি যখন অন্য দলে খেলতাম, তখন আমার প্রত্যাশা ছিল ভিন্ন। তবে আমি উচ্ছ্বসিত এবং বিশ্বের সেরা দলগুলোর বিরুদ্ধে খেলার অপেক্ষায় আছি।’

দক্ষিণ আমেরিকা ও ইউরোপের শীর্ষ ক্লাবগুলোকে একই ট্রফির জন্য প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা সবার জন্যই বিশেষ কিছু বলে মনে করেন মেসি।

মিয়ামি তারকা ফরোয়ার্ড বলেন, ‘তাদের বিপক্ষে খেলাটা দারুণ সুযোগ ও দুর্দান্ত অভিজ্ঞতা। খেলোয়াড়দের জন্য মাঠে আর দর্শকদের জন্য গ্যালারিতে; সবার জন্যই এটা চমৎকার একটা অভিজ্ঞতা।’

বাংলাদেশ সময় আগামীকাল রোববার সকালে পর্দা উঠবে ক্লাব বিশ্বকাপের ২১তম সংস্করণের। ৩২ ক্লাবের অংশগ্রহণে এই টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে মেসির দল ইন্টার মায়ামি। ঘরের মাঠ হার্ড রক স্টেডিয়ামে সকাল ৬টায় তাদের প্রতিপক্ষ মিসরীয় ক্লাব আল আহলি।

এই সম্পর্কিত আরো

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে পুরস্কার বিতরণী

চীনের কাছে লড়াকু হার, বাংলাদেশের গ্যালারি জুড়ে লাল-সবুজের উচ্ছ্বাস

মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি

ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প

প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মালয়েশিয়া বিএনপি নেতাদের

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নুরুলের ‘জিরো টলারেন্স’

বিয়ানীবাজারে ইফতারের আগমুহূর্তে প্রাণ গেল তরুণ তানিমের

ঝোপে মিললো নারীর মাথার খুলি ও কঙ্কাল

সংবাদ সম্মেলনে পরিবারের দাবি পুলিশ কর্মকর্তার গাড়িতে ওঠাই কাল হলো লিটন-জুনায়েদের

বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের