বুধবার, ০৪ মার্চ ২০২৬
বুধবার, ০৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে পুরস্কার বিতরণী চীনের কাছে লড়াকু হার, বাংলাদেশের গ্যালারি জুড়ে লাল-সবুজের উচ্ছ্বাস মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মালয়েশিয়া বিএনপি নেতাদের মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নুরুলের ‘জিরো টলারেন্স’ বিয়ানীবাজারে ইফতারের আগমুহূর্তে প্রাণ গেল তরুণ তানিমের ঝোপে মিললো নারীর মাথার খুলি ও কঙ্কাল সংবাদ সম্মেলনে পরিবারের দাবি - পুলিশ কর্মকর্তার গাড়িতে ওঠাই কাল হলো লিটন-জুনায়েদের বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের
advertisement
খেলাধুলা

টেস্ট চ্যাম্পিয়নশিপে চারে থাকতে চায় বাংলাদেশ

টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দুটি চক্র ভালো যায়নি বাংলাদেশের। ‍তৃতীয়টি মোটামুটি। ১২ ম্যাচে ৪ জয়ের বিপরীতে ৮ হার। জয়-পরাজয়ের খেরোখাতায় রেটিং ৩১.২৫। তাতেই প্রথমবার ৭ নম্বরে থেকে চক্র শেষ করে টাইগাররা। এবার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দেখছেন আরেকটু বড় স্বপ্ন, টেবিলে ৪ বা ৫ না হলে ৬ নম্বরে থাকতে চান।

লঙ্কায় পূর্ণাঙ্গ সিরিজ ঘিরে ঈদের আগে ও পরে কয়েকদিন অনুশীলন করেছেন শান্তরা। প্রস্তুতি ভালো হয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক।

শ্রীলংকার বিপক্ষে তিন সংস্করণের পূর্ণ সিরিজ খেলবে বাংলাদেশ। আজ একটি দল দুপুরে রওয়ানা দিয়েছে, বাকিরা যাবেন কাল। ১৭ জুন থেকে শুরু ২ টেস্টের সিরিজ। টেস্ট চ্যাম্পিয়নশিপে সিরিজটিতে ভালো কিছু করতে মুখিয়ে আছেন শান্তরা।

আজ মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টাইগার কাপ্তান বলেছেন চক্র নিয়ে লক্ষ্যের কথাও, ‘গত বছর সাতে শেষ করেছি। অবশ্যই লক্ষ্য থাকবে, যাতে এ বছর ৪, ৫ বা ৬ এর মধ্যে আসতে পারি। তাহলে খুবই ভালো হয়। গত বছর উইনিং পারসেন্টেজ ৪৫ (আসলে ৩১.২৫) বা এরকম ছিলো। এখান থেকে যদি একটু বাড়াতে পারি—৫০, ৫৫, ৬০ হলে ক্যাপ্টেন হিসেবে আমার ভালো অ্যাচিভমেন্ট হবে।’

তবে শান্ত শুনিয়েছেন শঙ্কা এবং সেটি কাটিয়ে ওঠার কথাও, ‘২০২৫-২৭ চক্রে ভালো করতে হবে। এটা অনেক গুরুত্বপূর্ণ, একটা বিশ্বকাপের মতো। এখানে ভালো করতে পারলে ক্যাপ্টেন হিসেবে ভালো লাগবে। যদি দেখেন যে এ বছর আমাদের যে ১২টা টেস্ট ম্যাচ আছে, তার প্রতিটা দলই কিন্তু শক্তিশালী। সহজ হবে না, অনেক চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যেতে হবে। তো সবাই একসঙ্গে চেষ্টা করলে ভালো রেজাল্ট করা সম্ভব।’

লংকায় পূর্ণাঙ্গ সিরিজ ঘিরে ঈদের আগে ও পরে কয়েকদিন অনুশীলন করেছেন শান্তরা। প্রস্তুতি ভালো হয়েছে বলে জানিয়েছেন অধিনায়ক, এখন অপেক্ষা মাঠের লড়াইয়ের, ‘প্রস্তুতি মোটামুটি ভালো হইছে। আরেকটু ভালো হতে পারতো।’

এই সম্পর্কিত আরো

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে পুরস্কার বিতরণী

চীনের কাছে লড়াকু হার, বাংলাদেশের গ্যালারি জুড়ে লাল-সবুজের উচ্ছ্বাস

মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি

ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প

প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মালয়েশিয়া বিএনপি নেতাদের

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নুরুলের ‘জিরো টলারেন্স’

বিয়ানীবাজারে ইফতারের আগমুহূর্তে প্রাণ গেল তরুণ তানিমের

ঝোপে মিললো নারীর মাথার খুলি ও কঙ্কাল

সংবাদ সম্মেলনে পরিবারের দাবি পুলিশ কর্মকর্তার গাড়িতে ওঠাই কাল হলো লিটন-জুনায়েদের

বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের