বুধবার, ০৪ মার্চ ২০২৬
বুধবার, ০৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে পুরস্কার বিতরণী চীনের কাছে লড়াকু হার, বাংলাদেশের গ্যালারি জুড়ে লাল-সবুজের উচ্ছ্বাস মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মালয়েশিয়া বিএনপি নেতাদের মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নুরুলের ‘জিরো টলারেন্স’ বিয়ানীবাজারে ইফতারের আগমুহূর্তে প্রাণ গেল তরুণ তানিমের ঝোপে মিললো নারীর মাথার খুলি ও কঙ্কাল সংবাদ সম্মেলনে পরিবারের দাবি - পুলিশ কর্মকর্তার গাড়িতে ওঠাই কাল হলো লিটন-জুনায়েদের বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের
advertisement
খেলাধুলা

দিল্লি বলছে, আগুন ঝরিয়েছেন মোস্তাফিজ

২০২৫ আইপিএলের মেগা নিলাম থেকে মোস্তাফিজুর রহমানকে নেয়নি কোনো দল। প্রথমবারে সুযোগ না হলেও একেবারে শেষ অংশে ডাক পেয়েছেন তিনি। বাংলাদেশের এই বাঁহাতি পেসারকে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। শেষটা করেছেন মনে রাখার মতো।

জয়পুরের সাওয়াই মানসিংহ স্টেডিয়ামে গত রাতে পাঞ্জাব কিংসের বিপক্ষে আগুন ঝরানো বোলিং করেছেন মোস্তাফিজ। ৪ ওভারে ৩৩ রানে নিয়েছেন ৩ উইকেট। প্রিয়াংশ আর্য্য, শশাঙ্ক সিং, মার্কো ইয়ানসেন—পাঞ্জাবের এই তিন ব্যাটারকে ফিরিয়েছেন মোস্তাফিজ। তিন বারই ক্যাচ ধরেছেন উইকেটরক্ষক ত্রিস্তান স্টাবস। যে তিন ব্যাটারকে মোস্তাফিজ ফিরিয়েছেন, তাঁরা টি-টোয়েন্টিতে বেশ ভয়ংকর হয়ে উঠতে পারেন। দিল্লি ক্যাপিটালস আজ নিজের অফিশিয়াল ফেসবুক পেজে মোস্তাফিজের একটি ছবি পোস্ট করেছে। ছবিতে তাঁর বাঁহাতে বল দেখা যাচ্ছে ও তার হাত আগুনের লাভায় ঝলসে উঠছে। ক্যাপশন দিয়েছে, ‘ফিজ গত রাতে এমন ব্যস্ত ছিলেন।’

আইপিএলে গত রাতের ম্যাচটি ছিল দিল্লির জন্য শেষ ম্যাচ। আর দল আগেভাগেই প্লে অফের দৌড় থেকে ছিটকে যাওয়ায় মোস্তাফিজেরও আইপিএল শেষ হয়ে গেছে। এবার তাঁর গন্তব্য পাকিস্তান। সূত্রে জানা গেছে, মোস্তাফিজ দিল্লি থেকে আজ রাতে লাহোরের উদ্দেশ্যে রওনা দেবেন। লাহোরে ২৮ মে, ৩০ মে ও ১ জুন হবে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের তিন টি-টোয়েন্টি।

স্থগিত আইপিএল পুনরায় শুরুর পর ব্যক্তিগত কারণে জেক ফ্রেজার ম্যাগার্ক না ফেরায় দিল্লি নিয়েছে মোস্তাফিজকে। ৩ ম্যাচে মোস্তাফিজ ৭.৯০ ইকোনমিতে নিয়েছেন ৪ উইকেট। আর গত রাতে দিল্লি ৬ উইকেটে হারিয়েছে পাঞ্জাব কিংসকে। জয়ের ম্যাচেই সাকিব আল হাসানের রেকর্ড ভেঙেছেন মোস্তাফিজ। বাংলাদেশিদের মধ্যে আইপিএলে সর্বোচ্চ ৬৫ উইকেট মোস্তাফিজের। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তিনি খেলেছেন ৬০ ম্যাচ। সাকিব আইপিএলে ৭১ ম্যাচে ৭.৪৩ ইকোনমিতে নিয়েছেন ৬৩ উইকেট।

এই সম্পর্কিত আরো

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে পুরস্কার বিতরণী

চীনের কাছে লড়াকু হার, বাংলাদেশের গ্যালারি জুড়ে লাল-সবুজের উচ্ছ্বাস

মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি

ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প

প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মালয়েশিয়া বিএনপি নেতাদের

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নুরুলের ‘জিরো টলারেন্স’

বিয়ানীবাজারে ইফতারের আগমুহূর্তে প্রাণ গেল তরুণ তানিমের

ঝোপে মিললো নারীর মাথার খুলি ও কঙ্কাল

সংবাদ সম্মেলনে পরিবারের দাবি পুলিশ কর্মকর্তার গাড়িতে ওঠাই কাল হলো লিটন-জুনায়েদের

বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের