বুধবার, ০৪ মার্চ ২০২৬
বুধবার, ০৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে পুরস্কার বিতরণী চীনের কাছে লড়াকু হার, বাংলাদেশের গ্যালারি জুড়ে লাল-সবুজের উচ্ছ্বাস মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মালয়েশিয়া বিএনপি নেতাদের মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নুরুলের ‘জিরো টলারেন্স’ বিয়ানীবাজারে ইফতারের আগমুহূর্তে প্রাণ গেল তরুণ তানিমের ঝোপে মিললো নারীর মাথার খুলি ও কঙ্কাল সংবাদ সম্মেলনে পরিবারের দাবি - পুলিশ কর্মকর্তার গাড়িতে ওঠাই কাল হলো লিটন-জুনায়েদের বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের
advertisement
খেলাধুলা

শান্তর আশা, লিটনের নেতৃত্বে টি-টোয়েন্টিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বাংলাদেশ

নতুন অধিনায়ক লিটন কুমার দাসকে শুভকামনা জানিয়েছেন সদ্য বিদায়ী অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। আসন্ন আরব আমিরাত সফর থেকে বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হচ্ছে লিটনের। এই সিরিজে তার অধীনেই খেলবেন শান্ত। তার আশা লিটনের নেতৃত্বে টি-টোয়েন্টিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বাংলাদেশ দল।

সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে চোটের কারণে ছিলেন না নাজমুল হোসেন শান্ত। ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে টাইগারদের ৩-০ ব্যবধানে সিরিজ জেতান লিটন। এবার তাকে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত অধিনায়কত্ব দিয়েছে বিসিবি। শান্ত যদিও নিজে থেকেই ছেড়েছেন অধিনায়কত্ব।

লিটন দায়িত্ব পাওয়ায় তাকে শুভকামনা জানিয়েছেন সদ্য সাবেক অধিনায়ক শান্ত। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, 'অভিনন্দন লিটন ভাই। আশা করছি, আপনার নেতৃত্বে টি-টোয়েন্টিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বাংলাদেশ দল।' পূর্ণ মেয়াদে অধিনায়কত্ব পাওয়া লিটনের প্রথম অ্যাসাইনমেন্ট হবে আমিরাত সিরিজ। লিটনের ডেপুটি হিসেবে রাখা হয়েছে স্পিন বোলিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসানকে।

এর আগে গত অক্টোবরে অধিনায়কত্ব থেকে সরে দাড়ানোর ইচ্ছা প্রকাশ করেন শান্ত। তবে বিসিবি তাকে অনুরোধ করে চালিয়ে যেতে। শেষ পর্যন্ত ওয়ানডে ও টেস্টে রাজি হলেও টি-টোয়েন্টি থেকে সরে দাড়ান তিনি। যদিও ওয়ানডে ও টেস্টেও তিনি আর কতদিন অধিনায়কত্ব করবেন সেটা নিয়ে সংশয় আছে। গতকাল বিসিবির ক্রিকেট অপরাশেন্সের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, দ্রুতই এই দুই ফরম্যাটের অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত নেবে বিসিবি।

এই সম্পর্কিত আরো

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে পুরস্কার বিতরণী

চীনের কাছে লড়াকু হার, বাংলাদেশের গ্যালারি জুড়ে লাল-সবুজের উচ্ছ্বাস

মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি

ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প

প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মালয়েশিয়া বিএনপি নেতাদের

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নুরুলের ‘জিরো টলারেন্স’

বিয়ানীবাজারে ইফতারের আগমুহূর্তে প্রাণ গেল তরুণ তানিমের

ঝোপে মিললো নারীর মাথার খুলি ও কঙ্কাল

সংবাদ সম্মেলনে পরিবারের দাবি পুলিশ কর্মকর্তার গাড়িতে ওঠাই কাল হলো লিটন-জুনায়েদের

বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের