বুধবার, ০৪ মার্চ ২০২৬
বুধবার, ০৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে পুরস্কার বিতরণী চীনের কাছে লড়াকু হার, বাংলাদেশের গ্যালারি জুড়ে লাল-সবুজের উচ্ছ্বাস মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মালয়েশিয়া বিএনপি নেতাদের মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নুরুলের ‘জিরো টলারেন্স’ বিয়ানীবাজারে ইফতারের আগমুহূর্তে প্রাণ গেল তরুণ তানিমের ঝোপে মিললো নারীর মাথার খুলি ও কঙ্কাল সংবাদ সম্মেলনে পরিবারের দাবি - পুলিশ কর্মকর্তার গাড়িতে ওঠাই কাল হলো লিটন-জুনায়েদের বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের
advertisement
খেলাধুলা

ইনিংস ব্যবধানে জিতে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

অলরাউন্ডার বলতে যা বোঝায় তাই করে দেখালেন মেহেদী হাসান মিরাজ। চট্টগ্রাম টেস্টে ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে বাংলাদেশকে জেতালেন ২৭ বছর বয়সী অলরাউন্ডার। দ্বিতীয় ও শেষ টেস্টে ১০৬ রান ও ইনিংস ব্যবধানে জিতেছে বাংলাদেশ। চট্টগ্রাম টেস্ট জয়ে সিরিজেও সমতায় ফিরেছে বাংলাদেশ।

দুই টেস্টের সিরিজ তাই ১-১ সমতায় ভাগাভাগি করে সন্তুষ্ট থাকতে হলো দুই দলকে। এর আগে সিলেটে প্রথম টেস্টে ৩ উইকেটের জয় পায় জিম্বাবুয়ে।


বন্দর নগরীর টেস্ট জয়ে অবশ্য শুধু মিরাজের অবদানই বেশি তা নয়। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নেওয়া তাইজুল ইসলামের অবদানও অনবদ্য।


প্রথম ইনিংসে ৬ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার। সঙ্গে অবদান রেখেছেন সেঞ্চুরিয়ান সাদমান ইসলামও। 
আজ বুধবার বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে ২১৭ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছিল জিম্বাবুয়ে। রান শোধের সেই চাপ নিয়ে খেলতে নামতে না নামতেই আবার বিপদে পড়ে জিম্বাবুয়ে।

দলীয় স্কোর ৮ না পেরোতেই যে দুই ব্যাটারকে হারিয়ে বসে তারা। ইনিংসের সপ্তম ওভারে জোড়া ধাক্কাটা দেন তাইজুল ইসলাম। কিছুক্ষণ পরেই তার সঙ্গে উইকেট উদযাপনে যোগ দেন নাঈম হাসান। এতে প্রতিপক্ষের দলীয় স্কোর দাঁড়ায় ৩ উইকেট ২২। সেখান থেকে ৪৭ রানের জুটি গড়ে শুরুর ধাক্কা সামলান বেন কারান-ক্রেইগ আরভিন।


তবে অধিনায়ক আরভিনকে ২৫ রানে আউট করে ক্যারিয়ারের ১৩তম বারের মতো ৫ উইকেট নেওয়ার কীর্তির শুরুটা করেন মিরাজ। একে একে পরে আরও ৪ উইকেট নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিং অর্ডারই ধসিয়ে দেন তিনি। তবে জিম্বাবুয়ের শেষটা হয় রান আউটের শিকার হয়ে। ভিনসেন্ট মাসেকেসাকে রান আউট করে বাংলাদেশের উদযাপনের আনন্দটা এনে দেন মমিনুল হক। এতে জিম্বাবুয়ের দ্বিতীয় ইনিংস ১১১ রানে থামে।


এর আগে বাংলাদেশের প্রথম ইনিংস থামে ৪৪৪ রানে। বাংলাদেশের হয়ে জোড়া সেঞ্চুরি হাঁকান সাদমান ইসলাম ও মিরাজ। দুজনই চার বছর পর ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পেয়েছেন।

এই সম্পর্কিত আরো

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে পুরস্কার বিতরণী

চীনের কাছে লড়াকু হার, বাংলাদেশের গ্যালারি জুড়ে লাল-সবুজের উচ্ছ্বাস

মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি

ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প

প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মালয়েশিয়া বিএনপি নেতাদের

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নুরুলের ‘জিরো টলারেন্স’

বিয়ানীবাজারে ইফতারের আগমুহূর্তে প্রাণ গেল তরুণ তানিমের

ঝোপে মিললো নারীর মাথার খুলি ও কঙ্কাল

সংবাদ সম্মেলনে পরিবারের দাবি পুলিশ কর্মকর্তার গাড়িতে ওঠাই কাল হলো লিটন-জুনায়েদের

বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের