বুধবার, ০৪ মার্চ ২০২৬
বুধবার, ০৪ মার্চ ২০২৬
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে পুরস্কার বিতরণী চীনের কাছে লড়াকু হার, বাংলাদেশের গ্যালারি জুড়ে লাল-সবুজের উচ্ছ্বাস মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মালয়েশিয়া বিএনপি নেতাদের মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নুরুলের ‘জিরো টলারেন্স’ বিয়ানীবাজারে ইফতারের আগমুহূর্তে প্রাণ গেল তরুণ তানিমের ঝোপে মিললো নারীর মাথার খুলি ও কঙ্কাল সংবাদ সম্মেলনে পরিবারের দাবি - পুলিশ কর্মকর্তার গাড়িতে ওঠাই কাল হলো লিটন-জুনায়েদের বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের
advertisement
খেলাধুলা

বিশ্বকাপ নিশ্চিত করে দেশে ফিরলেন জ্যোতিরা

নাটকীয়ভাবে বিশ্বকাপের টিকিট পেয়েছে বাংলাদেশ নারী দল। বাংলাদেশের সমান পয়েন্ট পেলেও নেট রান রেটে সামান্য পিছিয়ে থাকায় বিশ্বকাপে খেলার সুযোগ হাত ফসকে গেছে ওয়েস্ট ইন্ডিজের। আর তাতে বাছাইপর্বে নিজেদের শেষ দুই ম্যাচে হেরেও টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের টিকিট জিতেছেন জ্যোতিটা।

বিশ্বকাপে খেলা নিশ্চিত হওয়ায় পর বাংলাদেশ নারী দল সোমবার (২১ এপ্রিল) বিকেলে দেশে ফিরেছে।

দেশে ফিরে বিমানবন্দরে গণমাধ্যমের মুখোমুখি হন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 

সেখানে তিনি বলেন, ‘আমরা প্রথমদিকে ভালোই করেছিলাম। যেহেতু শেষ দিকে আমাদের ওই সুযোগটা ছিল যে আমরা কোয়ালিফাই করতে পারব। শুরুতে আমরা ভালো চেষ্টা করেছি, তো স্টিল প্রথম তিন ম্যাচে ভালো করার ফলে কিন্তু আমরা সুযোগ পেয়েছি। তবে দুইটা ম্যাচ ভালো করতে পারিনি। থাইল্যান্ডের রান দেখে মনে এতটুক বিশ্বাস ছিল যে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাদের যে টার্গেট ছিল হিউজ। এরপরও তারা যেভাবে করেছে, আল্লাহ আসলে কপালে না রাখলে হতো না।’

এর আগে বিসিবি সভাপতি ফারুক আহমেদ বলেন, ‘আমি আমাদের নারী দলকে আইসিসি নারী বিশ্বকাপ ২০২৫-এ খেলার যোগ্যতা অর্জনের জন্য অভিনন্দন জানাচ্ছি। পর্দার আড়ালে থেকে অক্লান্ত পরিশ্রমের জন্য কোচিং স্টাফ এবং টিম ম্যানেজমেন্টকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।’

বিসিবি সভাপতি যোগ করেন, ‘ভারত বিশ্বকাপের দিকে তাকিয়ে আমি আমাদের খেলোয়াড়দের প্রস্তুতিতে মনোযোগী এবং শক্ত থাকতে জন্য অনুরোধ করছি। বিসিবি সম্পূর্ণভাবে আপনাদের পাশে আছে। আপনারা যাতে সম্ভাব্য সেরা অবস্থায় টুর্নামেন্টে যেতে পারেন তা নিশ্চিত করার জন্য আমরা প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করব।’

উল্লেখ্য, আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে অনুষ্ঠিত হবে নারী বিশ্বকাপ।

এই সম্পর্কিত আরো

সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগে পুরস্কার বিতরণী

চীনের কাছে লড়াকু হার, বাংলাদেশের গ্যালারি জুড়ে লাল-সবুজের উচ্ছ্বাস

মধ্যপ্রাচ্যের অস্থিরতা নিয়ে মুখ খুললেন নোরা ফাতেহি

ইরানের সঙ্গে আলোচনার সম্ভাবনা নাকচ করলেন ট্রাম্প

প্রবাসীদের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মালয়েশিয়া বিএনপি নেতাদের

মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে এমপি নুরুলের ‘জিরো টলারেন্স’

বিয়ানীবাজারে ইফতারের আগমুহূর্তে প্রাণ গেল তরুণ তানিমের

ঝোপে মিললো নারীর মাথার খুলি ও কঙ্কাল

সংবাদ সম্মেলনে পরিবারের দাবি পুলিশ কর্মকর্তার গাড়িতে ওঠাই কাল হলো লিটন-জুনায়েদের

বাহরাইনে মার্কিন বিমানঘাঁটি ধ্বংসের দাবি ইরানের